নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন


চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। 


দিবসটি উপলক্ষে ২৬ শে মার্চ সূর্যোদয়ের সাথে চট্টগ্রামের কাট্টলী ডিসি পার্কের দক্ষিণ পার্শ্বে, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে কর্মসূচি সূচিত হয়। এরসাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকল সরকারি , আধাসরকারি,স্বায়ত্তশাসন ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 




দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন । শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়র বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চে সকল শহিদ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। সকল শ্রেণির নাগরিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সে স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে চাই। এসময় তিনি একাত্তর ও চব্বিশ নিয়ে বির্তকের কথা উল্লেখ করেন বলেন, ১৯৭১ এবং ২০২৪ নিয়ে কোন প্রকার বির্তকের যাওয়া উচিত হবে না। একটিকে দিয়ে অন্যটি ঢেকে দেওয়া যাবে না। 


  পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন, মক্তিযোদ্ধাদের সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদের শ্রদ্ধা নিবেদন করেন। 


 দিবসটি উপলক্ষে চট্টগ্রামে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসির সদস্যসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 


কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। কুচকাওয়াজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, সিএমপি কমিশনার হাসিব আজিজ জেলা প্রশাসক ফরিদা খানম ও জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।


তাছাড়া দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্ল্যা, সদস্য সচিব নাজিমুর রহমান ও যুগ্ন আহবায়ক এম এ আজিজ, জাসাসের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম , আহবায়ক এম এ মুসা বাবলু৷, সদস্য সচিব মামুনুর রশীদ শিপনের নেতৃত্বে ষোল শহর বিপ্লব উদ্যানে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও জাতীয়তাবাদী শ্রমিকদল, মহিলা দল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, তাতীদল, জিসাস সহ বিভিন্ন সংগঠন ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও খবর