‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলের শাপলাবাগ মাদক ব্যবসা বন্ধে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

মাদকমুক্ত এলাকা গড়তে যুবকদের উদ্যোগ ফেসবুকে প্রশংসায় ভাসছে


মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার শাপলাবাগ ও রেল কলোনি এলাকায় মাদক ব্যবসা বন্ধের আবেদন জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বরাবর বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আবেদন জমা দিয়েছেন শ্রীমঙ্গল পৌর শহরের শাপলাবাগ এলাকার স্থানীয়রা। 

এলাকাবাসির পক্ষে আবির আল আজাদ স্বাক্ষরিত স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, আমরা শ্রীমঙ্গল পৌরসভার শাপলাবাগসহ আশেপাশের এলাকার শান্তিপ্রিয় নাগরিক। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের এলাকায় বিগত কয়েক বছরের পরিক্রমায় মাদক ব্যবসা ব্যাপকভাবে বেড়েছে। দিনে দুপুরে সবার সামনে মাদকের কেনাবেচা চলছে। এতে করে কিশোর ও তরুণ প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে। যুব সমাজ ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। তাছাড়া বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও পথচারীদের ছিনতাই, শ্রীমঙ্গল স্টেশনের যাত্রীদের মালামাল ছিনতাই ইত্যাদি বেড়েই চলেছে। এক শ্রেণির অসাধু ব্যক্তি, টাকার লোভে পড়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। তারা এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজে চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে। সাধারণ মানুষ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। আপনার (ডিসি) মাধ্যমে এই মাদক ব্যবসা বন্ধে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসী বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আশা করি পুলিশের টহল বৃদ্ধি ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হলে, শাপলাবাগ, রেল কলোনিসহ আশেপাশের এলাকাকে পুনরায় একটি শান্তিপূর্ণ আবাসস্থলে রূপান্তর করা সম্ভব হবে।

প্রসঙ্গত, সম্প্রতি শাপলাবাগ এলাকার স্থানীয় কয়েকজন যুবকসহ এলাকাবাসির উদ্যোগে শাপলাবাগ রেল কলোনিসহ বিভিন্ন স্থানো মাইকিং করে মাদক ব্যবসা বন্ধে সবাইকে সতর্ক করা হয়। মাইকিং এ বলা হয় স্থানীয় এলাকাবাসিদের পরামর্শে এবং পুলিশের সহযোগিতায় মাদক ব্যবসা বন্ধে আমরা বিভিন্ন স্থানে তল্লাশি করবো। কারো কাছে মাদক পাওয়া গেলে বা কেউ এই ব্যবসা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পুলিশে ধরিয়ে দেওয়া হবে। মাইকিং করার পর স্থানীয় যুবকরা কয়েকজনকে মাদকসহ পুলিশের হাতে তুলে দেন।

বিশেষ করে শাপলাবাগ রেল কলোনির মাদক ব্যবসায়ি শাহিদা আক্তারের বাসায় স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে বসতঘরের খাটের নিচ থেকে মাদক ও ইয়াবা বিক্রির নগদ ২ লক্ষ ৮০ হাজার ৩৫০ টাকা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এঘটনার পর একই এলাকা থেকে মাদক ব্যসায় জড়িত শাহিদা আক্তার আরও ৫জনকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। স্থানীয় যুবকদের মাদক বিরোধী এমর কার্যক্রমে এলাকাবাসি খুশি। মাদক বন্ধে স্থানীয় ববসায়ি শাহিন আহমেদ, সোহেল আহমেদ, আবির আল আজাদ-মাইনুসহ অনেকেই এখন ফেসবুকে প্রশংসায় ভাসছেন।

Tag
আরও খবর