চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে ১২০ টাকা খরচ করে স্বপ্ন পূরণ হলো ১৩ জন তরুণ-তরুণীর

জয়পুরহাট মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার মাধ্যমে জয়পুরহাটে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেয়েছেন১৩ জন  তরুণ-তরুণী। কোন প্রকার উৎকোচ কিংবা তদবির ছাড়াই অনলাইন আবেদনসহ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। অনন্য এই দৃষ্ঠান্ত স্থাপন করেছে জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিল সেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি।

কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দারিদ্র ও মধ্যবিত্ত পরিবারের এই তরুণ-তরুণীরা।

এদের মধ্যে জেলার ক্ষেতলাল উপজেলার রুয়াইর গ্রামের বাসিন্দা সিএনজি চালক শহিদুল ইসলামের কণ্যা শাহানাজ পারভীন সানু খোঁজ নিয়ে জানতে পারে যে, পুলিশে চাকরি পেতে টাকা লাগে না তাই সে  আবেদন ফরম পূরণ করে লাইনে দাঁড়ায়। জয়পুরহাট পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফলাফল ঘোষণার পর আনন্দে কেঁদে ফেলেন এ তরুণী। তখন পাশে এসে দাঁড়ান বাবা শহিদুল ইসলাম। 

তিনি বলেন, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। বিনা পয়সায় চাকরি হয় এটি আজই দেখলাম।আলহামদুলিল্লাহ আজ আমার মেয়ের চাকরি হয়েছে। 

পাঁচবিবি উপজেলার রুনিহালী গ্রামের মুচির ছেলে বিধান রবিদাসের নাম ঘোষণার সাথে সাথেই আবেগাপ্লুত হয়ে পরে সে। তার মতো মোট ১৩ জন শুধুমাত্র মেধা ও যোগ্যতায় মাত্র ১২০ টাকা খরচ করে আবেদন করে নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেয়েছেন।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ চাকরি পেলেন ১৩ জন তরুণ-তরুণী। যারা আজ নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে তাদের জন্য শুভকামনা রইল। 

Tag
আরও খবর