ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

তথ্য উপদেষ্টার উপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজে'র নিন্দা

ছবিঃ সংগৃহীত।



   


রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাথে লক্ষ্য করে অনাকাংক্ষিত ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন  নেতৃবৃন্দ।

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এক বিবৃতিতে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ বর্তমান  সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সরকারের একজন উপদেষ্টার ওপর হামলাকে চট্টগ্রাম প্রেসক্লাব রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে দেখছে। ‘

বিবৃতিতে চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ‘ ভিন্নমত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কোন অপরাধ নয়, এটি নাগরিকদের সাংবিধানিক অধিকার। তবে দাবি আদায়ের নামে প্রকাশ্যে মাহফুজ আলমের মতো একজন উপদেষ্টাকে লাঞ্চিত করা আইনের চরম অবমাননা, ধৃষ্টতা। ‘

গণমাধ্যমে পাঠানো আরেক বিবৃতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন  সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, ‘ গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ নিজের দাবি জানাতে পারেন—এটি নাগরিকদের মৌলিক  অধিকার। তবে অধিকার আদায়ের আন্দোলনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর হামলা পতিত ফ্যাসিবাদী সরকারের দুর্বৃত্তায়ন রীতিকে পুনরায় উসকে দেবে। আন্দোলনের নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা – সহিংসতার প্রচেষ্টা রুখে দিতে হবে। আমরা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং  হামলাকারীদের দ্রুত বিচার দাবি করছি। ‘

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘ বৈশ্বিক আন্দোলনের মতোই বাংলাদেশে দাবি আদায়ের আন্দোলনও সরলরৈখিক নয়। তার আছে নানান বাঁক। সাফল্য-ব্যর্থতার ইতিহাস। কিন্তু দাবি আদায়ের আন্দোলনের  কোন পর্যায়ে এমন বিশৃঙ্খলা ও সহিংসতা গ্রহনযোগ্য নয়। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ সাফল্যের চূড়ায় পৌঁছানোর হাতছানি সত্ত্বেও নানামুখী ষড়যন্ত্রে আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে  অনেক কষ্টার্জিত সাফল্য ধরে রাখতে অব্যাহত চ্যালেঞ্জের মধ্য দিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পক্ষের বৃহত্তর ঐক্যের কোন বিকল্প নেই। ‘

আরও খবর