বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

কুবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে ক্যাম্পাসে "পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২২" গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় কর্মসূচির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। 


এছাড়াও পরিবেশকে সুন্দর রাখার কর্মসূচিকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে র‍্যালির আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডার এবং সাধারণ শিক্ষার্থীরা। 


এ বিষয়ে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান বলেন,

'উপাচার্য স্যারের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। তার মধ্যে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর একটি বড় এবং কার্যকরী দপ্তর যা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে বড় ভূমিকা পালন করার চেষ্টা করছে। এবং এই পরিষ্কার-পরিচ্ছন্নতা এপিএ'র একটি অংশ। 


শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মো. হাবিবুর রহমান বলেন, ছাত্রছাত্রীরা র‍্যালীতে অংশগ্রহণ করবে এবং আমরা আমাদের চারপাশ পরিষ্কার রেখে সুস্থ ও সতেজ রাখবো। বিভিন্ন সংগঠন চারদিকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এভাবেই উদ্যোগী ভূমিকা পালন করছে।


তিনি আরো বলেন, গোটা পৃথিবী যেনো সবুজ হয়, আমরা যেন নির্মল বায়ু গ্রহণ করতে পারি, বৈশ্বিক-উষ্ণায়ন কমাতে পারি সেজন্য আমরা উদ্যোগ নিয়ে কাজ করছি এবং বিশ্বাস করছি সব স্টেক হোল্ডাররা তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করে আমাদের ১৩ তারিখের প্রোগ্রাম একটি সফল প্রোগ্রামে পরিণত হবে।

আরও খবর