দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রমজানে জবির মসজিদে আয়োজন হবে ইফতার


এবারের রমজানে রোজাদার শিক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইফতারের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে একটি প্রস্তাবনা ইতিমধ্যে উপাচার্যের নিকট পাঠানো হয়েছে বলে জানা গেছে। 


জানা যায়, উপাচার্যের নিকট পাঠানো এ প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয়ের মসজিদে ১৫ রমজান পর্যন্ত আয়োজনের কথা উল্লেখ রয়েছে। প্রাথমিকভাবে প্রতি রমজানে ইফতারের জন্য বাজেট বরাদ্দ থাকবে ৫ হাজার টাকা। ইফতারের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন দুইজন শিক্ষক। 


বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক কে এ এম রিফাত হাসান বলেন, ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ১৫ রমজান পর্যন্ত ইফতার আয়োজন করা হবে। দৈনিক ৫ হাজার টাকা বাজেট ধরা হয়েছে এটা কমবেশি হতে পারে। উপাচার্যও মৌখিক সম্মতি  দিয়েছেন। আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। 


এদিকে বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এমন কোন আয়োজন দেখা যায়নি। উপরন্ত ইফতার আয়োজনে বাধা দেয়ার অভিযোগও রয়েছে। তাই এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইফতার আয়োজনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। 


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, বিগত বছরগুলোতে আমরা দেখেছি স্বৈরাচার প্রশাসন বিভিন্নভাবে বাঁধার সৃষ্টি করেছে। সেখানে এবছর বিশ্ববিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করা হচ্ছে যা অত্যন্ত আনন্দের খবর। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানাই।

Tag
আরও খবর