বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

করেরহাট ছত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দুই দিনব্যাপী ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরষ্কার বিতরন

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরষ্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ছত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন আনছারীর সার্বিক তত্বাবধানে বুধবার সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম। কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ছত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

ছত্তরুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আবুল হোসাইন মিয়া সওদাগর, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সদস্য আবদুল খালেক, মাদ্রাসার দাতা সদস্য ফরহাদ হোসেন রিটু, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য নজরুল ইসলাম, অভিভাবক সদস্য শাহজাহান, শিক্ষানুরাগী মাঈনুল ইসলাম সবুজ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার কো-অর্ডিনেটর জিয়া উদ্দিন, শিক্ষক রাকিব হাছান, মামুন উদ্দিন, নুর উদ্দিন, ফারহানা আক্তার, মোহাম্মদ জাকারিয়া, এমদাদুল হক, মাওলানা আলী হোসেন, মাওলানা তারিফুল ইসলাম, হাফেজ জাহেদুল ইসলাম, সাংবাদিক এম আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, ইকবাল হোসেন জীবন।

দুই দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দিন মঙ্গলবার ক্রীড়া প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন বুধবার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, মোরগের লড়াই, দীর্ঘ লাফ, আঁধারে মানিক তালাশ, দাঁড়িয়ে লাফা প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, সুঁই সুতা, অঙ্ক দৌড় এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল কেরাত, কবিতা আবৃত্তি, হাদিস, কালিমা, দোয়া, মাসআলা, কালিমা ও গজল। অনুষ্ঠানে ১৮ টি প্রতিযোগিতায় ৫৪ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। এছাড়া মেধা তালিকায় ২১ জন শিক্ষার্থীকে এবং দলীয় ইসলামী নাটকে ১০ জনকে পুরুষ্কৃত করা হয়।


Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ২২ মিনিট আগে