জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

উদয়ন মেধাবৃত্তির পুরস্কার, সনদপত্র বিতরণ, প্রতিবন্ধীদের আর্থিক অনুদান প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিরসরাইয়ে স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন করেরহাট উদয়ন ক্লাবের আয়োজনে উদয়ন মেধাবৃত্তির পুরস্কার, সনদপত্র বিতরণ, প্রতিবন্ধীদের আর্থিক অনুদান প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। উদয়ন ক্লাবের সভাপতি ছালেহ আহম্মদ ডিপটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং দিদারুল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল হক, করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব এয়াছিন মিজান, করেরহাট ইউনিয়ন জামায়াতের আমীর ফখরুল আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, আবুল হোসেন বাবলু, রেজাউল করিম নোমান, উদয়ন ক্লাবের সহ-সভাপতি ফজলুল মুরাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সহ-সভাপতি দিলীপ কুমার বনিক, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী আসাদুল্লাহ, বিএনপি নেতা এমরান হোসেন শামীম, ক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, সহ-সভাপতি এস.এম ফারুক হোসেন মামুন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দিন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল করিম রুবেল, কার্যকরী সদস্য নাজিম উদ্দিন, দিদারুল আলম, আব্দুর রহমান বিশ্বাস, মিজান উদ্দিন।

Tag
আরও খবর
6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৬ ঘন্টা ১২ মিনিট আগে