জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন শিক্ষোন্নয়ন বৃত্তির পুরষ্কার বিতরণ

মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন আয়োজিত তৃতীয় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার সনদপত্র, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় কাটাছরা আবদুস ছত্তর ভূঁইয়ারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠান এসোসিয়েশনের সভাপতি ফেরদাউস আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সিরাজ বাঙালীর সঞ্চালনায় নুরুল গণি ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা এসএম আবদুল্লাহ ভূঁইয়ার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এসময় ভাষা শহীদের স্মরণে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আলীউল কবির ইকবাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক আবুতোরাব বাজার শাখার ম্যানেজার শাখাওয়াত হোসেন চৌধুরী আরমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের অর্থ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন সুমন মাষ্টার, সদস্য আবু ছালেক মিয়াজী, আবদুর রহিম, শামীমা সুলতানা। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৩য় থেকে ৫ম শ্রেনীর ১৭ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।



Tag
আরও খবর
6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৬ ঘন্টা ১৩ মিনিট আগে