বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

চবিতে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন এর নবীন বরণ অনুষ্ঠান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-12-2022 11:47:19 am


◾ দেওয়ান রহমান 


লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়'-এর উদ্যোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের 'নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০ ঘটিকায় কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দীন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী জাকির হোসেন মিজান,আলহাজ্ব এম. এ. কাশেম,প্রফেসর ড. এনায়েতউল্লাহ পাটোয়ারী,ফরিদ উদ্দিন সহ আরো অনেকে। 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরউদ্দীন চৌধুরী নয়ন বলেন, ‘ শিক্ষার সুষ্ঠু বিকাশ ও মননশীল জাতিগঠনে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ দায়বদ্ধতার ক্ষেত্র থেকে সঠিকভাবে জ্ঞান আহরণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে হবে। ’


মেয়র গিয়াস উদ্দিন রুবেল বলেন, ‘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আলোচিত একটি জেলাভিত্তিক সংগঠন হলো লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন। ভবিষ্যতে এই সংগঠনটিকে আরো অনন্য উচ্চতায় দেখতে চাই এবং সার্বিক সহযোগিতায় আমি সবসময় পাশে থাকতে চাই। ’


এছাড়াও অন্যান্য বক্তাগণ লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশনের প্রতি নিজেদের প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরেন। 

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ শামছুল আলম এবং সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশনের সভাপতি জাহিদ হাসান। 


আরও খবর