পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

দক্ষিণ কোরিয়ার চেয়ে কতটা এগিয়ে ব্রাজিল?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-12-2022 07:47:40 am

শেষ ষোলোর ম্যাচ খেলতে সোমবার (৫ ডিসেম্বর) মাঠে নামছে ব্রাজিল। নকআউটের লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।


দক্ষিণ আমেরিকান ফুটবল পরাশক্তির লক্ষ্য এখন একটাই—যে করেই হোক কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা। স্টেডিয়াম ৯৭৪-তে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়।


প্রশ্ন উঠতে পারে, মাঠের লড়াইয়ে কে কার চেয়ে এগিয়ে? বিশ্বকাপ জয়ের মিশনে তো বটেই, এ ম্যাচের আগে একটা বিষয় পরিষ্কার, দক্ষিণ কোরিয়ার চেয়ে অনেক এগিয়ে আসরের হট ফেভারিট ব্রাজিল। শক্তিমত্তা আর পরিসংখ্যানের বাইরে ফিফা র‍্যাঙ্কিংয়েও পার্থক্য স্পষ্ট। ব্রাজিল এখন ফিফা র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান। আর র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান ২৮ নম্বরে।


মাঠের পরিসংখ্যানও কথা বলছে ব্রাজিলের হয়ে। এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৭টি ম্যাচ খেলেছে সেলেসাওরা। কোচ আদেনর লিওনার্দো বাচ্চি তিতের দল ব্রাজিল জিতেছে ৬টিতেই। এশিয়ান ফুটবল পরাশক্তি জয় পেয়েছে একটিতে। দক্ষিণ কোরিয়ার একমাত্র জয়টি এসেছে ২৩ বছর আগে, ১৯৯৯ সালে।


পরে চারটি ম্যাচ খেলেছে দেশ দুটি। তবে সবকটিতেই জয় ছিনিয়ে নিয়েছে হলুদ জার্সিধারীরা। একবারও ফুটবল দুনিয়ার এ পাওয়ার হাউসকে হারাতে পারেনি কোরিয়ানরা। সর্বশেষ তারা খেলেছে গত জুনে। সেই প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে কিংবদন্তি পেলের দেশ ব্রাজিল।


তবে ফুটবলের মহামঞ্চে ব্রাজিল এর আগে কখনই খেলেনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে। বিশ্বকাপের মাঠে এবারই প্রথম দেখা হচ্ছে দুই দলের। নকআউটের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শেষ হাসিটা কে হাসে—সেটাই এখন দেখার অপেক্ষা।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে