পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশাল বেলর্স পার্কে স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাত ৮ টার পর দেখা গেলে আইনগত ব্যবস্থা।

বরিশাল নগরীর বেলস্ পার্কে স্কুল—কলেজের কোনো শিক্ষার্থীরা রাত ৮ টার পর থাকতে পারবে না। যদি কেউ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় একাধিক সদস্য বেলস্ পার্কে অনিয়ম ও অনৈতিক কাজের অভিযোগ উঠালে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় জানানো হয়, বাবুগঞ্জের মীরগঞ্জের ফেরিঘাটের ইজারা বাতিল করা হবে। এ জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি জেলাজুড়ে মাদকের ব্যাপারে অভিযান চলছে। সভা সূত্রে আরও জানা গেছে, ডিসেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১১৯টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি করে ডাকাতি, দস্যুতা ও ধর্ষণের ঘটনা রয়েছে। খুন দুটি, সিঁধেল চুরি তিনটি, চুরি আটটি, নারী নির্যাতন সাতটি, অপহরণ দুটি, মাদকদ্রব্য ৩৩টি, শিশু নির্যাতন তিনটি এবং অন্যান্য অপরাধ ৫৮টি।অন্যদিকে জেলার ১০ উপজেলায় ১৬৫টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি করে ডাকাতি, খুন, সিঁধেল চুরি, চুরি ছয়টি, নারী নির্যাতন ১৪টি, মাদকদ্রব্য ৩২টি, পুলিশ আক্রান্ত একটি, দ্রুত বিচার একটি, ধর্ষণ ছয়টি এবং অন্যান্য অপরাধ ১০২টি।এ সময় আইনশৃঙ্খলা কমিটির সভায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ সুপার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।"
আরও খবর