বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে হিঙ্গুলী ইউনিয়ন পেশাজীবী সম্মেলন সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দিন সিকদার বলেছেন, সবাই ঐক্যবদ্ধ ছাড়া দেশের কল্যান সম্ভব হবে না। তাই সকলকে এক হয়ে কাজ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামীন দুঃসময় ও সুসময় দুইটির মাধ্যমে বান্দাদের পরীক্ষা আদায় করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ১৬ থেকে ১৭ বছর দুঃসময় পার করেছে। ২৪ এর স্বৈরাচারবিরোধী ছাত্র জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে জামায়াতে ইসলামী এখন সুসময়ে প্রবেশ করেছে। এটি মহাল আল্লাহর দেওয়া অশেষ নিয়ামত। এমন নিয়ামতের পরিবেশকে কাজে লাগিয়ে আল্লাহর ইকামতের দিনের দাওয়াত আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিতে হবে, অন্যথায় মহান আল্লাহর নিকট দায়িত্ব অবহেলার কৈফিয়ত দিতে হবে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে মিরসরাই উপজেলার বারইয়ারহাট শাহ আমানত হোটেলের কনফারেন্স হলে ২ নং হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতের আয়োজনে পেশাজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে ও ইউনিয়ন পেশাজীবী পরিচালক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাঈন উদ্দিন, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন, জোরারগঞ্জ থানা পেশাজীবী বিভাগের পরিচালক ওমর ফারুক, সমাজকল্যাণ বিভাগের জসিম উদ্দিন, ধুম ইউনিয়ন জামায়াতের আমীর মুসলিম উদ্দিন, আইনজীবী এডভোকেট আশরাফ উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতের সহকারি সেক্রেটারি হাফেজ বেলাল হোসাইন।


সম্মেলনের শুরুতেই জোরারগঞ্জ থানা ও হিঙ্গুলী ইউনিয়ন পেশাজীবী বিভাগের কমিটি ঘোষণা করা হয়। ২০২৫-২৬ সেশনে জামায়াতের শুরা সদস্য ওমর ফারুককে সভাপতি ও প্রফেসর ফারুক হায়দার মিলনকে সেক্রেটারি করে ১০ সদস্যবিশিষ্ট ২ বছরের জন্য জোরারগঞ্জ থানা পেশাজীবী বিভাগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দিন সিকদার। এছাড়া মিজানুর রহমানকে পরিচালক, আলমগীর হোসেনকে সভাপতি ও ডা. মাজহারুল আনোয়ার চৌধুরীকে সেক্রেটারি করে ১৬ সদস্যের ২ নং হিঙ্গুলী ইউনিয়ন পেশাজীবী বিভাগের কমিটি ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমীর আবু তৈয়ব।
প্রধান অতিথির বক্তব্যে আলা উদ্দিন সিকদার আরো বলেন, ৪ দলীয় ঐক্যজোট সরকারের আমলে জামায়াতের ২ জন নেতা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কিন্তু এমন কোন মিডিয়া কিংবা সংস্থা বলতে পারবে না জামায়াতের নেতারা কোনপ্রকার দুর্নীতি করেছে। সততা ও স্বচ্ছতার উদাহরণ শুধুমাত্র জামায়াতের কাছেই রয়েছে এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। কারণ জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও রাসুলের জীবন আদর্শ কায়েমের রাজনীতি করে। তাই এই দেশকে দুর্নীতি মুক্ত একটি সফল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে জামায়াতে ইসলামী সরকার গঠন করা জরুরি।


Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৯ মিনিট আগে