এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার নাগেশ্বরীতে নিরাপত্তা শঙ্কায় থানায় অভিযোগ, বিবাদী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান দ্বীপ মন্ডল দিনাজপুর জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু

মিরসরাইয়ে ১৪ তম দুরন্ত টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বেস্ট এলিভেন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১৪ তম দুরন্ত টি-টুয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উপলক্ষে দুরন্ত সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আমিন। দুরন্ত সংঘের সহ-সভাপতি নিজাম উদ্দিন ও সাবেক সাংগঠনিক সম্পাদকের শেখ জাহেদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার, চট্টগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফজলুল বারী, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, ইছাখালী ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইছাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মাইন উদ্দিন মনি, যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্ল্যাহ আল নোমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সাইদ উল্ল্যাহ, প্রেসিডিয়াম সদস্য সুফী মুহাম্মদ জুনাইদ উল্ল্যাহ, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুসলিম উদ্দিনসহ সদস্যবৃন্দ। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে বেস্ট এলিভেন একাদশ শান্তিরহাট বনাম জোরারগঞ্জ ক্রীড়া সংস্থা একাদশ। খেলার ফলাফলে বেস্ট এলিভেন একাদশ শান্তিরহাট ৩৮ রানে জয়লাভ করে। খেলা শেষে অতিথিবৃন্দ বিশেষ অবদানের জন্য স্মারক তুলে দেন  ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জাহেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম মিঠুর হাতে।


Tag
আরও খবর