বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ইত্তেহাদুল ওলামা মিরসরাই'র উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার সকল ঘরানার ওলামায়ে কেরামের সংগঠন ইত্তেহাদুল ওলামা মিরসরাইয়ের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ বাজারে আল মদিনা মার্কেটের সামনে দুপুরে শুরু হওয়া মাহফিল শেষ হয় রাত ১১ টায়। তেমুহানী মোহাম্মদিয়া আজিজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী। প্রধান মুফাসসির হিসেবে ওয়াজ করেন লন্ডনের এসেক্স জামে মসজিদ খতিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান আযহারী।  প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন চট্টগ্রাম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শফি উদ্দিন মাদানী।
আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে ওয়াজ করেন মাওলানা নুরুল কবির, মাওলানা ইব্রাহিম আল হাসান, মাওলানা জাফর উল্ল্যাহ নিজামী, মাওলানা নুরুল হুদা হামিদী, মুফতি মহি উদ্দিন আকবর আলী, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ উল্ল্যাহ, মাওলানা এমদাদুল হক নিজামী, মাওলানা হাফেজ নজরুল ইসলাম, মাওলানা এনামুল হাসান রাকিব, মাওলানা মনজুর এলাহী, মাওলানা ওমর ফারুক নিজামী, মাওলানা নুরুল ইসলাম সাইদ, মুফতি আরিফুল হক, হাফেজ মাওলানা এরফানুল হক, মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী, মাওলানা হাফেজ মোকাররম হোসাইন, মাওলানা হাসান বিন সেকান্তর, হাফেজ মাওলানা মোঃ ইউনুস, মুফতি আলী আশরাফ সিরাজী। মাহফিলে উদ্বোধনী আলোচনা করেন মাওলানা এনায়েত উল্ল্যাহ। মাহফিল পরিচালনা করেন হাফেজ আরিফুল ইসলাম। মাহফিলে ইসলামি সংগীত পরিবেশনা করে কর্ণফুলী ও স্বপ্নচূড়া শিল্পীগোষ্ঠী। মাহফিলে ক্বেরাত পরিবেশনা করেন মাওলানা ক্বারী বোরহান উদ্দিন ও মাওলানা ক্বারী আব্দুর রহমান।


চট্টগ্রাম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শফি উদ্দিন মাদানী বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) এর সুন্নাত কে ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়ন করতে হবে। রাসূল (সাঃ) এর সীরাত বা কর্মজীবন যে মানবে তার জীবন সহজ হয়ে যাবে। মহান আল্লাহ হযরত মোহাম্মদ (সাঃ) কে উত্তম আর্দশ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তাই সর্ববস্থায় আমাদেরকে রাসূল (সাঃ) এর অনুসরণ ও অনুকরণ করতে হবে। মাহফিল শেষে দেশ-জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৯ মিনিট আগে