কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ শতভাগ সাফল্যের ধারাবাহিকতায় আল ইসরার এগিয়ে চলা সীমান্তে মাদকের ছড়াছড়ি, প্রতিরোধে উদয়ন ক্লাবের সচেতনতামূলক র‍্যালি রাজবাড়ীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার গোয়ালন্দে দুই স্কুলে এসএসসিতে পাস মাত্র একজন নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ সেনবাগ উপজেলায় পাসের হারে প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে জবাইয়ের চেষ্টা দিনাজপুরে সিআইডি পুলিশ সদস্যকে চড় , থানায় মামলা, জেলা কৃষকদলের সদস্য সচিব দল থেকে বহিষ্কার চিলাহাটিতে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ। লাখাইয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,এলাকায় চলছে নানা গুন্জন লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এজলাসে বসা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিভিল জজ ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু এসএসসি ও সমমান ফলাফলে ডোমার উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৬০ শিক্ষার্থী ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুফতি আমীমুল ইহসানের "অজীফায়ে সা'দীয়াতুল বারকাতীয়া" মাওলানা আমিনুর রহমান'র অনুবাদ গ্রন্থটি এক অনন্য সৃষ্টি

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 20-12-2024 01:02:05 pm



               মোহাম্মদ ইমাদ উদ্দীন 
পাক - বাংলা-ভারত উপমহাদেশের স্বণামধন্য ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, কলকতা অতঃপর ঢাকা সরকারী আলিয়া মাদরাসা এর সাবেক মুহাদ্দিস, কলকতা নাখোদা মসজিদ অত:পর ঢাকা বায়তুল মুকাররম মসজিদ এর ভূতপূর্ব খতীব, মুজাদ্দেদীয়া নক্শবন্দীয়া তরীকত জগতের উজ্জল নক্ষত্র,নবী বংশের উজ্জল প্রদীপ, অসংখ্য গ্রন্থ প্রণেতা মুফতি সৈয়্যদ আমীমুল ইহছান মুজাদ্দেদী বরকাতী (রহঃ) নিজের স্বীয় পীর ও শায়খ হযরত শাহ সৈয়্যদ বরকত আলী শাহ, হযরত আবু সা'দ আহমদ কেবলায়ে আলম ও স্বীয় চাচা ও পীর হযরত আবদুদ দায়্যান ‘রহমাতুল্লাহ আলাইহিম আজমাঈন' এর দৈনন্দিন আমল সমূহ, তাঁদের নির্ধারিত ও বর্ণিত দোয়া, অজীফা, আওরাদ ও আশগাল নিয়ে উর্দুভাষায় "অজীফায়ে সা'দীয়াতুল বারকাতীয়া" পুস্তকটি রচনা করেন। মুফতি সাহেবের এ পুস্তকটি বিশিষ্ট লেখক, গবেষক,  অনুবাদক এবং অসংখ্য গ্রন্থের প্রণেতা অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান আরবী ভাষায় অনুবাদ করেন। এই অনুবাদ গ্রন্থটি অনুবাদকের এক অনন্য সৃষ্টি। মূলত এ অজীফার আলোচ্য বিষয়সমূহের প্রধান আকর্ষন হলো পবিত্র কুরআন শরীফ হতে বাছাইকৃত ৩৩ আয়াতের অপূর্ব সংকলন। মুফতী সাহেব এ ৩৩ আয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেছেন- বিশিষ্ঠ বুজুর্গ হযরত শাহ আহমদ সাঈদ (রহঃ) বলেছেন- যে ব্যক্তি এই ৩৩ আয়াত ফজর ও মাগরিব নামাযের পর পড়বে, সে আল্লাহ পাকের পূর্ণ হিফাযতে সম্পূর্ণ নিরাপদে থাকবে। সে ব্যক্তির উপর বিষাক্ত জন্তুর প্রতিক্রিয়া বা যাদু-টোনা,বদদোয়া প্রভৃতি কোন কিছুতেই ক্ষতি করতে পারবে না। তাকে আল্লাহ পাক সর্ব প্রকার শয়তানী চক্রান্ত ও শত্রুর আক্রমন থেকে ও বাঁচিয়ে রাখবেন। শাহ ওলী উল্লাহ মুহাদ্দিস দেহলবী (রহঃ) ৩৩ আয়াতের উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেছেন- এই ৩৩ আয়াতকে চার কুল অর্থাৎ ছুরা মাউন, ছুরা এখলাছ, ছুরা ফালাক ও ছুরা নাছের সাথে পড়বে, যাদু-টোনা থেকে পরিত্রান এবং শয়তানী চক্রান্ত ও হিংস্র জন্তুর আক্রমন থেকে আল্লাহ্ পাক হিফাযতে রাখবেন ।
‘দৈনন্দিন এ অজিফা গুলি অধ্যয়ন ও চর্চার ফলে পাঠকদের ঈমান তাজা হবে। অন্তর পবিত্র ও নির্মল হবে। হৃদয় ও আত্মা সমূহ উন্নতি ও বিকাশ লাভ করবে। ইহকসলীন ও আখিরাতের কল্যাণ লাভে সমর্থ হবে। আল্লাহ পাক লেখক ও অনুবাদকের এ প্রয়াস কবুল ও মঞ্জুর করুন। লেখকের প্রতি  দোয়া ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। একই সাথে এই বইটির পাঠক প্রিয়তা কামনা করি।
গ্রন্থ: অজীফায়ে সা'দীয়া বারকাতীয়া ওয়াশ শাজরাতুত তাইয়্যেবাতুল মোবারাকা
মূল লেখক: মুফতি সৈয়্যদ আমীমুল ইহছান মুজাদ্দেদী বরকাতী (রহ)
অনুবাদ ও সম্পাদনা: মাওলানা মুহাম্মদ আমিনুর রহমান
প্রকাশক: মুহাম্মদ আতাউর রহমান রাফি
প্রকাশনায়: ইসলামিক রিসার্চ সেন্টার,চন্দনাইশ,চট্টগ্রাম
প্রকাশকাল: ০৮ই  ফেব্রুয়ারী ২০২২
পৃষ্ঠা: ৮৮
হাদিয়া: ১০০ (একশত টাকা) মাত্র



আলোচক : কলামিস্ট।

আরও খবর
deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৯ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে