বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

হেট্টিক সিআইপি এ্যাওয়ার্ডে ভূষিত হলেন মিরসরাইয়ের জিয়া উদ্দিন সিআইপি

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি হেট্টিক সিআইপি এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে আজ বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল সিআইপি এ্যাওয়ার্ড তুলে দেন মিরসরাইয়ের সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির হাতে। বৈদেশিক মুদ্রা প্রেরণে অসামান্য অবদানের জন্য তিনি ২০২১-২০২২ বর্ষের জন্য ২০২৩ সালে, ২০২২-২০২৩ বর্ষের জন্য ২০২৪ সালে এবং ২০২৩-২০২৪ বর্ষের জন্য ২০২৫ সালে টানা তৃতীয়বার সিআইপি এ্যাওয়ার্ড অর্জন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উল্লেখ্য, দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হন মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি সংযুক্ত আরব আমিরাতে জেডএন্ডএস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা। চলতি মাসের ১৫ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মোহাম্মদ জিয়া উদ্দিনের নাম ঘোষণা করেন। মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি মিরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের মোহাম্মদ আবদুল হাই ও মরহুম ফাতেমা বেগমের সন্তান।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ২০ মিনিট আগে