ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

বড়লেখায় ব্যতিক্রমী আয়োজনে বিজয় দিবস উদযাপন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকালে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে উপজেলা প্রশাসন, বআইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক, এনজিও এবং সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিবর্গ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। 


মৌলভীবাজারের বড়লেখায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৭১’র রনাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 


এবার বিজয় দিবস ২০২৪ উদযাপনে বড়লেখায় ছিল ব্যতিক্রমী আয়োজন। দীর্ঘ কয়েক বছর পর রাজপথে ছিল বেশকিছু নতুন মুখ এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। 


উপজেলার সকল কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। 


এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 


অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 


এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল প্রমুখ। 


এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মূখে দিনব্যাপী আয়োজিত বিজয় মেলায় ১০ টি স্টলে শিশুদের খেলনা, নিউ সমনভাগ চা বাগানের ব্ল্যাক টি , শীতলপাটি ও বাঁশ বেতের গৃহসরঞ্জাম, ধুচনির দই, উপজেলা শিল্পকলা একাডেমি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গয়না ও প্রসাধনী, পিঠাপূলি, ক্ষুদ্র কুটির শিল্প ও আগর আতর স্টল। 


এর মধ্যে রয়েছে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রদর্শনী এসব আয়োজনে স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। 


এদিকে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখাকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও প্রচারাভিযান করতে দেখা গেছে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, মহান বিজয় দিবসের এই আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সম্পর্কে আরও সচেতন করবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এছাড়াও বিজয় মেলার মাধ্যমে বড়লেখার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি।

আরও খবর