রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা কাগজপত্র ঠিক থাকলেও দিতে হয় ১২০০, জিম্মি জেলার লাখো মানুষ শেরপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির কারণে ভ্রাম্যমাণ আদালত, খোয়াড়পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ তালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় - ‎জেলা প্রশাসক কাউসার আজিজ লোহাগাড়ায় আইসিটি শিক্ষক কলিম উল্লাহর ইন্তেকাল ৩ ঘণ্টা অবরুদ্ধ করে জোরপূর্বক প্রক্টরের পদত্যাগ আদায়ের চেষ্টার অভিযোগ সংবাদ সম্মেলনে পুলিশের এসআই পদে চাকরিরত সৎ ভাইয়ের বিরুদ্ধে সৎ ভাই-বোনদের জমি দখলের অভিযোগ

ভর্তি পরীক্ষার্থীদের পাশে ঢাকা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 04:15:03 pm

সংগৃহীত ছবি



• মামুন হোসেন আগুন : 


আজ ১২ আগস্ট, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান -এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকে আগত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। সংস্কৃতির রাজধানী খ্যাত তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শিক্ষার্থীদের একাংশ ছিল চোখের পড়ার মত।


ঢাকা কলেজ,ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজ,বাংলা কলেজ, বদরুন্নেসা সরকারি কলেজ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কলেজে পরীক্ষা, অনুষ্ঠিত হয়। ঢাকা কলেজ কেন্দ্রে হেল্প ডেস্ক নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পাশে ছিল ঢাকা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ (তিতাস)। শিক্ষার্থীদের ফ্রি মাস্ক,খাবার পানি,কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ থেকে শুরু করে তাদের মোবাইল ও ব্যাগ জমা রাখা এবং কেন্দ্রে পৌছাতে সার্বিক দিক নির্দেশনা দিয়ে পাশে ছিল।




ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ হলেও দেশের অন্যান্য জেলার শিক্ষার্থীরাও তিতাস পরিবার থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা পেয়ে উচ্ছ্বসিত ছিল।


সংগঠনটির উপদেষ্টা মোকাব্বের ভুইয়া'র তত্ত্বাবধানে সভাপতি ইকরাম হোসাইন এবং সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হকের নির্দেশনায় সকাল থেকেই হেল্প ডেস্ক নিয়ে তৎপর ছিল সংগঠনটির দপ্তর সম্পাদক আদনান নুর, উপ-দপ্তর সম্পাদক মামুন হোসেন আগুন, প্রচার সম্পাদক সজিব আহমেদ, আইন সম্পাদক রাজু আহমেদ এবং অন্যান্য সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা।




এ ব্যাপারে সংগঠনটির দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করা হলে সিনিয়র সহসভাপতি কামরুল হাসান বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে। আজকে বিজ্ঞান বিভাগের পরীক্ষার ন্যায় পরবর্তীতে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার ক্ষেত্রেও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করবে তিতাস। এছাড়াও কারো ঢাকায় থাকা নিয়ে সমস্যা হলেও ব্যানারে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করলে তার আবাসন সমস্যার সমাধান করবে কর্তৃপক্ষ। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে সমস্যায় পড়লে সার্বিক সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে ঢাকা কলেজস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ (তিতাস)।


উল্লেখ্য, সংগঠনটির আনুষ্ঠানিকভাবে পথচলা ২০০৮ সাল থেকে ছাত্রদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও খবর