দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ছাত্রশিবির

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় জামালপুরের লুইস ভিলেজ রিসোর্টে প্রায় ১৫০ জন শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের স্কলার্স ফোরামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক ডাঃ নিয়াজ রহমান। ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক গোলাম কিবরিয়া । অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপহার হিসেবে টি-শার্ট, কলম, টেবিল ক্যালেন্ডার, শিবিরের সংক্ষিপ্ত পরিচিত এবং কিছু বই দেওয়া হয়।


নবীন বরণে আসা শিক্ষার্থী আল মুকিম মুস্তাসির তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আজকের এই নবীন বরণে এসে অনেক উচ্ছ্বাসিত এবং অনুপ্রাণিত। একাডেমিক পড়াশোনা কিভাবে ভাল করে জব সেক্টরেও সফল হওয়া যায় এসব বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছে। যা খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তারা আমাদের নৈতিক দিক নির্দেশনামূলক কথা বলেছে পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের বরণ করায় ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।


আরেক নবীন শিক্ষার্থী কমলেশ চন্দ্র রায় বলেন, “তারা অনেক সহযোগিতার আশ্বাস দিয়েছে সেটা অনেক ভালো লেগেছে। সেই সাথে তাদের অতিথিয়তা আমাকে মুগ্ধ করেছে। ছাত্রশিবিরের প্রতি মানুষের ভুল ধারণা আছে। বিশেষ করে আমার নিজেরও তাদের প্রতি ভুল ধারণা ছিল কিন্তু আজ এ প্রোগ্রামে এসে সে ভুল ধারণাটা ভেঙে গেছে। তারা যে পথে আছে সেটা সঠিক।”
আরও খবর