বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

জাগ্রত প্রতিভার মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১৭৮৪ শিক্ষার্থী

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা জাগ্রত প্রতিভার আয়োজনে গুলশান আরা ফাউন্ডেশনের সৌজন্যে ১২ তম জাগ্রত প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেধাবৃত্তি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মিরসরাই, ছাগলনাইয়া ও ফটিকছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার ১৬১ শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল সাড়ে দশটা থেকে অনুষ্ঠিত পরীক্ষায় ৪ টি পরীক্ষা কেন্দ্র যথাক্রমে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মিঠাছরা উচ্চ বিদ্যালয় ও সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয়য়ের ৩২ টি হলরুমে ৭০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করে। সংগঠনের সভাপতি গোলাম মর্তুজা ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপনের সার্বিক তত্বাবধানে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সালেহ আহমদ, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, সংবাদকর্মী আকতার হোসেন প্রমুখ।
মেধাবৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাহার উদ্দিন ভূঁইয়া, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিপুল দে, মিঠাছরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামশেদ আলম, সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিশ্বজিৎ দে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ২০ মিনিট আগে