বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে প্রহরীদের জিম্মি ও মারধর করে সাড়ে ৮ লাখ টাকার মাছ চুরি

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে সাড়ে ৮ লাখ টাকামূল্যের ১২০ মণ মাছ চুরি করে নিয়ে গেছে চোরের দল।উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামে শনিবার রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রবিবার (৮ ডিসেম্বর) রাতে মৎস্য চাষী মফিজুল ইসলাম মিল্টন বাদী হয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত ১ টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামে মঃস্য চাষী মফিজুল ইসলাম মিল্টনের ইজারাকৃত পুকুরের নিরাপত্তা প্রহরী জামাল উদ্দিন ও সোহাগকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে জিম্মি ও মারধর করে চোরের দল ১০-১৫ জন জেলে দিয়ে পুকুরে জাল ফেলে রুই, তেলাপিয়া, কাতলা, ব্রিগেড, কালি বাউশ, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির ৪ পিকআপ প্রায় ১২০ মণ মাছ চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা। এসময় ১ টি ব্যাটারিসহ সোলার প্যানেল ও ৯০ লিটার ডিজেল চুরি করে নিয়ে যায়। এছাড়া চোরেরা প্রহরী জামাল উদ্দিন ও সোহাগের মোবাইলের ব্যাটারী খুলে নিয়ে যায়, যাতে তারা পুকুর মালিকের সাথে কোনপ্রকার যোগাযোগ করতে না পারে। খবর পেয়ে রবিবার সকালে পুকুর মালিক মফিজুল ইসলাম মিল্টন ঘটনাস্থলে গিয়ে চুরির বিষয়ে অবগত হয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মৎস্য চাষী মফিজুল ইসলাম মিল্টন বলেন, আমি দীর্ঘদিন যাবত বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছি। হঠাৎ শনিবার রাতে আমার ইজারাকৃত পুকুরে কর্মরত প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে প্রায় সাড়ে ৮ লাখ টাকার মাছসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। এই ঘটনায় চুরির সাথে সম্পৃক্ত মামুন, হেলাল, রহিম, তারেক, জহুরুল হক প্রকাশ দরবেশ, মফিজুল হক প্রকাশ ঠমক্যাসহ আরো অজ্ঞাত ৮-১০ জনকে বিবাদী করে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ (নং-২৬৮১) দায়ের করেছি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মাছ চুরির ঘটনায় মৎস্য চাষী মফিজুল ইসলাম মিল্টন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৯ মিনিট আগে