বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

বাংলাদেশে ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধ করা হোক

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 17-11-2024 01:23:03 pm


কল্যাণমূলক রাষ্ট্র গঠন গড়তে সুস্থ ধারার মিডিয়ার বিকল্প নেই। ভারতীয় কিছু  গণমাধ্যম কিংবা টিভি মিডিয়ার মাধ্যমে নাটক-সিরিয়ালে পারিবারিক বিরোধ,সামাজিক কূটচাল, দ্বন্দ্ব-সংঘাত, স্বামী-স্ত্রী, বউ-শাশুড়ির চুলোচুলি দেখিয়ে সমাজকে কলুষিত করতে বাংলাদেশের দর্শকদের উদ্বুদ্ধ করে আসছে। এই মিডিয়াগুলির মাধ্যমে সংস্কৃতির নামে হিন্দুত্ববাদী অপসংস্কৃতি প্রচার করে আসছে।এছাড়া পণ্যের বিজ্ঞাপন প্রচার করে বাংলাদেশে ভারতীয় পণ্যের বাজার সম্প্রসারণ করতো, এখনো করছে। দেশের সচেতন নাগরিক মহল বারবার প্রতিবাদ করার পরও কেউ কর্ণপাত করেনি।


জুলাই ২৪ বিপ্লবের ছাত্র -জনতার আন্দোলনের মাধ‍্যমে ফ‍্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই ভারতীয় একটি উগ্র মিডিয়া "রিপাবলিক বাংলা" অন্তর্বর্তী সরকার নিয়ে নিয়মিত অপপ্রচার চালাচ্ছে।তারা প্রতিনিয়ত মিথ্যা ও বানোয়াট  সংবাদ প্রচার করে আসছে। এমনকি সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও ইসলাম পন্থীদের বিরুদ্ধে  ভারতের সংবাদমাধ্যমগুলো মিথ্যাচার তথা গুজব ছড়াচ্ছে।এই মিডিয়াটি প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।। যা মোটেই কাম্য নয়। অথচ সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়ে আসছে মাদরাসার শিক্ষার্থীরা তথা ইসলামপন্থীরা। আপসোস!  ভারতীয় সংবাদমাধ্যমে এসব খবর প্রকাশ করেনি। 

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা, সচিব এবং জনসংযোগ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে ভারতীয় সকল চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেয়া এবং স্বাধীন বাংলাদেশকে নিয়ে "রিপাবলিক বাংলা" মিডিয়াটি মিথ্যা তথ্য প্রচার ও গুজব রটানোর দায়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি। 


লেখক : মোহাম্মদ ইমাদ উদ্দীন 

সংগঠক ও কলামিস্ট।

আরও খবর

deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৩ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১০ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে