বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাই আসনে সংসদ নির্বাচনে লড়তে চান সাবেক এমপি পুত্র এমদাদ খন্দকার

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য হিসেবে লড়তে চান সাবেক এমপি পুত্র এমদাদ খন্দকার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দুইবার নির্বাচিত সাবেক এমপি মরহুম ওবায়দুল হক খন্দকারের মেজ সন্তান। ওবায়দুল হক খন্দকার একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
স্থানীয়রা জানান, মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের বাসিন্দা এমদাদ খন্দকার দীর্ঘসময় আমেরিকায় চাকুরিজনিত কারণে অবস্থান করলেও রাজনৈতিক পরিবারে বেড়ে উঠার ফলে সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং যখনি সুযোগ পান দেশের মাটিতে ছুটে এসে মিরসরাইয়ের জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের খোঁজখবর নেন। এছাড়া তিনি চট্টগ্রাম ও রাজধানী ঢাকার সিনিয়র রাজনীতিবিদদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন।
স্থানীয়রা আরো জানান, আমরা বিশ্বাস করি এমদাদ খন্দকার তার পিতা মরহুম ওবায়দুল হক খন্দকারের মতো মিরসরাইয়ে চাঁদাবাজী, মাদক, ঘুষ, দুর্নীতি, দলীয় কোন্দল থেকে মুক্ত করতে সক্ষম হবেন। আমরা আশা করি দল এমদাদ খন্দকারের মতো একজন ক্লিন ইমেজের ব্যক্তিকে মিরসরাইবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এমদাদ খন্দকার জানান, আমার পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকারের জীবদ্দশায় ইচ্ছে ছিল আমি যেন রাজনীতিতে জড়িত হই। পড়াশোনা ও চাকুরী জীবনের জন্য তখন অঙ্গাঅঙ্গীভাবে রাজনীতিতে জড়িত না থাকলেও হৃদয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। দল যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী তাহলে আমি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে লড়বো।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৯ মিনিট আগে