পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পুরুষদের বিশ্বকাপে নারী রেফারি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-11-2022 09:54:06 am

বিংশ শতাব্দীতে নারী রেফারির আবির্ভাব ঘটেছে বলে জানা যায়। অস্ট্রিয়ার এডিথ ক্লিঞ্জারকে বলা হয় বিশ্বের প্রথম নারী রেফারি। যিনি ১৯৩৫ থেকে ১৯৩৮ পর্যন্ত নারী ও পুরুষ উভয়ের ম্যাচেই দায়িত্ব পালন করেন। কোনো ফেডারেশনের স্বীকৃত ম্যাচের দায়িত্ব পালন করেছেন কি না, এমন জোরালো তথ্য মেলেনি। 


তবে আধুনিক ফুটবলে পুরুষদের স্বীকৃত ম্যাচের প্রথম নারী অফিশিয়াল ও সহকারী রেফারি ইংল্যান্ডের ওয়েন্ডি টমস। ১৯৯৭ সালে উয়েফার প্রথম শ্রেণির লিগ–পুরুষদের ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করেন এই ইংলিশ রেফারি। 


১৯৯৮ সালে মেজর লিগ সকারে সান্দ্রা হান্ট পুরুষদের স্বীকৃত ম্যাচে প্রথম রেফারিং করেন। গত বছর ক্লাব ওয়ার্ল্ড কাপে উলসান হুন্ডাই ও আল-দুহাইলের মধ্যকার ম্যাচ পরিচালনা করেন ব্রাজিলের এদিনা বাতিস্তা। ওই ম্যাচে সহকারী রেফারি হিসেবে ছিলেন ব্রাজিলের নিউজা ব্যাক এবং আর্জেন্টিনার মারিয়ানা দে আলমেইদা। 


এর পরে স্তেফানি ফ্র্যাপার্ত তো ইতিহাসের অংশই হয়ে গেলেন। প্রথম নারী হিসেবে বিশ্বকাপ বাছাইপর্বে রেফারিং করেন তিনি। গত বছর মার্চে নেদারল্যান্ডস ও লাটভিয়ার ম্যাচটি পরিচালনা করেছিলেন এই ফরাসি রেফারি। 


এবার ইতিহাস থেকে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে নারী রেফারিরা। পুরুষদের ফুটবল বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্বে প্রথমবার দেখা যাবে নারী রেফারি। কাতার বিশ্বকাপের জন্য ১২৯ জন অফিশিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। যাদের মধ্যে ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও সহকারী রেফারি রয়েছে। 


এই অফিশিয়াল রেফারির তালিকায় আছেন ছয় নারী। এদের মধ্যে তিনজন রেফারি এবং তিনজন সহকারী রেফারি। তিন রেফারি হলেন–ফ্রান্সের স্তেফানি ফ্র্যাপার্ত, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইওশিমি ইয়ামাশিতা। তিন সহকারী রেফারি হলেন–ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর ক্যারেন দিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিত। 


নারী রেফারিদের মধ্যে ৩৮ বছর ফ্র্যাপার্তই সবচেয়ে অভিজ্ঞ। ২০১৯ সালে উয়েফা সুপার কাপে প্রথম নারী রেফারি হিসেবে লিভারপুল ও চেলসির এবং পরের বছর চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস ও দিনামো কিয়েভের ম্যাচটি পরিচালনা করেছিলেন। গত বছর ইউরোয় তুরস্ক ও ইতালির ম্যাচে চতুর্থ অফিশিয়াল ছিলেন ফ্র্যাপার্ত। 


জাপানের ইয়ামাশিতা এশিয়ান চ্যাম্পিয়নস লিগে মেলবোর্ন সিটি ও জিওনাম ড্রাগসের ম্যাচটি পরিচালনা করেছিলেন। প্রথম আফ্রিকান নারী হিসেবে আফ্রিকান কাপ অব নেশনসে জিম্বাবুয়ে ও ও গিনির ম্যাচটি পরিচালনা করেছিলেন মুকাসাঙ্গা। 


২০২০ সালে মেজর লিগ সকারে প্রথম নারী সহকারী রেফারি হিসেবে নাম লেখান নেসবিত। ক্যারেন দিয়াজও বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম সহকারী রেফারি।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে