রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা কাগজপত্র ঠিক থাকলেও দিতে হয় ১২০০, জিম্মি জেলার লাখো মানুষ শেরপুরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির কারণে ভ্রাম্যমাণ আদালত, খোয়াড়পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ তালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় - ‎জেলা প্রশাসক কাউসার আজিজ লোহাগাড়ায় আইসিটি শিক্ষক কলিম উল্লাহর ইন্তেকাল ৩ ঘণ্টা অবরুদ্ধ করে জোরপূর্বক প্রক্টরের পদত্যাগ আদায়ের চেষ্টার অভিযোগ সংবাদ সম্মেলনে পুলিশের এসআই পদে চাকরিরত সৎ ভাইয়ের বিরুদ্ধে সৎ ভাই-বোনদের জমি দখলের অভিযোগ

বড়লেখায় স্বেচ্ছাশ্রমে ১০ কি.মি. সড়কের ঝোপঝাড় যাত্রী ছাউনি পরিস্কার


বড়লেখা উপজেলার ৬৫টি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গঠিত বড়লেখা উপজেলা সামাজিক সংগঠন অ্যাসোসিয়েশনের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে সড়কের দুইপাশের ঝোপঝাড় কেটে পরিস্কার করা হয়েছে। পাশাপাশি সাতটি পরিত্যক্ত যাত্রী ছাউনি পরিস্কার করে তারা রঙ দিয়েছে। তাতে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এতে একদিকে সড়ক আগের চেয়ে যেমন প্রশস্ত হয়েছে, তেমনি মানুষজন নিরাপদে চলাচল করতে পারছেন, অন্যদিকে কমেছে দুর্ঘটনার ঝুঁকি।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন বয়সী মানুষ একসাথে কাজ করছেন। তাদের কেউ ঝোপঝাড় (জঙ্গল) কেটে পরিস্কার করছেন। কেউ বা গাছের ডালপালা ছেটে দিচ্ছেন। কেউ সড়কের পাশের পরিত্যক্ত যাত্রী ছাউনি পরিস্কার করে তাতে দিচ্ছেন নতুন রঙের ছোঁয়া।
এভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের দুইপাশের ঝোপঝাড় কেটে পরিস্কারে নেমেছেন। ২৮ সেপ্টেম্বর থেকে তারা এই কার্যক্রম শুরু করে ১৪ অক্টোবর পর্যন্ত সড়কের উভয়পাশের প্রায় ১০ কিলোমিটার এলাকা পরিস্কারের কাজ সম্পন্ন করেছেন।জনসেবায় যেভাবে ঐক্যবদ্ধ হলো ৬৫টি সংগঠন:উপজেলার সংগঠনগুলোকে এক কাতারে এনে জনসেবায় কাজ করার এই উদ্যোগ নেন ব্যবসায়ী জাবেদ আহমদ। তিনি বিষয়টি ব্যবসায়ী আবু হানিফকে ও ইউকে প্রবাসী আব্দুল ওয়াদুদ আদনানকে জানান। পরবর্তীতে শিক্ষক রেজাউল করিম মিন্টু ও প্রভাষক তারেক আহমদকে সঙ্গে নিয়ে মহৎ উদ্যোগ বাস্তবায়নে মাঠে নামেন। এরপর একে একে বিষয়টি দেশ-বিদেশের আরও কয়েকজনকে জানানো হয়। এরপর ভার্চ্যুয়ালি মিটিংয়ে সবাই যুক্ত হয়ে মতামত দেন। পরে বড়লেখা উপজেলার সবগুলো সংগঠনকে নিয়ে পৌরসভায় বসার সিদ্ধান্ত হয়। তখন সবগুলো সংগঠনের সাথে যোগাযোগ করা হয়। এতে এসব সংগঠন থেকে সাড়া মেলে। ২৫ আগস্ট তাদের নিয়ে বড়লেখা পৌরসভায় বসে বড়লেখা উপজেলা সামাজিক সংগঠন অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ করেন। এতে কমিটির মূল উদ্যোক্তা করা হয় ব্যবসায়ী জাবেদ আহমদ ও আবু হানিফকে এবং ইউকে প্রবাসী আব্দুল ওয়াদুদ আদনানকে। এছাড়া ৮ জন উপদেষ্টা ও ১১ জনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

আরও খবর