বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

চিনুয়া আচিবে’র স্মরণে ইবির ইংরেজি বিভাগে স্মরণসভা

নাইজেরিয়া প্রখ্যাত কবি, সাহিত্যিক, সমালোচক এবং আফ্রিকার আধুনিক সাহিত্যের জনক চিনুয়া আচিবে (১৬ নভেম্বর, ১৯৩০-২১ মার্চ, ২০১৩)। তার স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্মরণ সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় ইংরেজি বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল কলা ভবনের ২০২নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সভা শেষে র‍্যালীর মাধ্যমে কর্মসূচী শেষ হয়।

এসময় ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন  অধ্যাপক ড. হারুন উর-রশিদ-আসকারী।

সভায় অধ্যাপক ড. মামুনুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র বিশ্বাস ও সহকারী অধ্যাপক শারমীন সুলতানাসহ অন্যান্যরা।

এসময় বক্তারা চিনুয়া আচিবে’র সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ‘আফ্রিকার রাজনীতি ও পশ্চিমাদের চোখে আফ্রিকা যেভাবে চিত্রিত হয় সে প্রসঙ্গটি ঘুরে ফিরে এসেছে চিনুয়া আচিবের রচনায়। আফ্রিকার অনেক লেখকের প্রেরণার উৎস তিনি।’

উল্লেখ্য, চিনুয়া আচিবে আফ্রিকা এবং পশ্চিমের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করেছিলেন। তার কাজকে মানদণ্ড ধরেই প্রজন্মান্তরে আফ্রিকান লেখকদের কাজের মূল্যায়ন হয়ে আসছে। চিনুয়া আচিবে তাঁর সারা জীবনে ২০ টিরও বেশি লেখা লিখেছেন।

Tag
আরও খবর