রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

নবীনদের দ্বারা তৈরি হবে নতুন দেশ: অধ্যক্ষ যুহুর

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-10-2024 04:12:52 pm

নবীনদের দাঁড়ায় তৈরি হবে নতুন বাংলাদেশ। নবীনদেরকে যথা যথ প্রশিক্ষণের মাধ্যমে এই দেশ পাবে দক্ষ জনশক্তি বলে আখ্যায়িত করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী।

রবিবার (৬ অক্টোবর ) সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ )২০২৪-২৫ সালের নতুন সহযোগী সদস্যদের নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ।

রাজশাহী কলেজ অধ্যক্ষ বলেন, সাংবাদিকতা চর্চার বিষয়। আজকের এই নবীনেরা রিপোর্টার্স ইউনিটির সক্রিয় সদস্য হিসেবে সুসাংবাদিকতার চর্চা করবে। সুন্দর ও সৃজনশীল লেখনীর মাধ্যমে সমাজের সত্যকে তুলে ধরবে। নিজের ক্যারিয়ার ডেললপমেন্টের পাশাপাশি সমাজ ও দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে। নবীনদের মাঝে আমি সেই উৎসাহ ও উদ্দীপনা দেখতে পাচ্ছি।

অনুষ্ঠানে আরসিআরইউ’র সভাপতি আবদুল হাকিমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার ব্যুরো প্রধান ও রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, এনটিভির রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায়ক শ ম সাজু, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি'র শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমত আলী রকি, বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওলিউর রহমান বাবু।

সংগঠনটির সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আরসিআরইউ এর সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের সাবেক ঘোষক শামসুন্নাহার সুইটি, সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিসুর রহমান ও সাবেক সভাপতি মাহাবুল হাসান

এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবু সাইদ রনি, অর্থ সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আফসানা মিমি, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম, তথ্য ও প্রচার সম্পাদক জুল ইকরাম ফেরদৌস, নির্বাহী সদস্য আল সাকিব, ফারহানা ইয়াসমিন সন্দা ও সুইটি, সংগঠনের সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ।


আরও খবর