বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

হাজার হাজার ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করার মধ্যদিয়েও শেখ হাসিনা মসনদ টিকাতে পারেনি : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী

মিরসরাই প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিরসরাইয়ে পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মিরসরাই পৌরসদরে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিমের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী।

প্রধান অতিথির বক্তব্যে এসএম জিলানী বলেন, ‘বিগত ১৭টি বছর আমরা একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে ৭ বছর কারাগারে রুদ্ধ করে রাখা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনায়ক তারেক রহমানকে বাধ্য করা হয়েছিল দেশ থেকে বিলেতে অবস্থান করার জন্য। সেই ২০০৭ সালে পল্টন চত্বরে লগি বৈঠার তান্ডবের মধ্যদিয়ে শেখ হাসিনা হত্যার রাজনীতি শুরু করেছিল। পরবর্তীতে আমরা দেখেছি সেনা বিদ্রোহের মাধ্যমে ২০০৯ সালে ৫৭ জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার মাদরাসার শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এরপর আমরা দেখেছি জুলাই-আগস্টে বাংলাদেশের হাজার হাজার ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল, হত্যা করার মধ্যদিয়েও শেখ হাসিনা মসনদ টিকাতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘১৭ বছর শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, গুম-খুনের বহিঃপ্রকাশ ঘটেছিল গত ৫ই আগস্ট। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা ফ্যাসিবাদকে চিরতরে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছি। কিন্তু ফ্যাসিবাদের প্রেতাত্নারা এখনো আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে, আমাদের মাঝে ঘাপটি মেরে রয়েছে।’

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী বলেন, ‘আপনাদের সতর্ক করে দিয়ে বলতে চাই ৭১ এবং ৭৫ এর পরাজিত শক্তিরা আজকে আমাদের মধ্যে ডুকে নানাভাবে উদ্বুদ্ধ করবে, প্রলুব্ধ করবে অন্যায় কাজ করার জন্য। আমাদের সাবধান থাকতে হবে, প্রতিটি পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সর্তকতার সাথে। কেউ যদি ব্যক্তিগতভাবে অপকর্মের সাথে জড়িত হন, আপনাদের অপকর্মের দায় দল বহন করবে না। জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আপনাদের ত্যাগ দল মূল্যায়ন করবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, যারা ভুল পথে বিপদগামী হয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনারা ১৭ বছর মামলা খেয়েছেন, জেল জুলুম খেটেছেন। আপনাদের বহিষ্কার করতে আমাদের খারাপ লাগে। আপনারা কোন অন্যায়, অবিচার, জুলুমের মধ্যে যাবেন না।’

পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সাধারণ সম্পাদক হাসান খান, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচএম রাশেদ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব আকবর আলী, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, আলা উদ্দিন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

পথসভা শেষে মিরসরাই পৌরসদরে বিভিন্নস্তরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই দিন সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌরসভায়ও পথসভা করেন দলটির নেতৃবৃন্দ।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১২ মিনিট আগে