মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে

শিক্ষাপ্রশাসনে বড় রদবদল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-09-2024 06:47:03 am

শিক্ষাপ্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব, সদস্য, উৎপাদন নিয়ন্ত্রক, ঊর্ধ্বতন বিশেষজ্ঞ এবং মাউশির কলেজ শাখার উপ-পরিচালকসহ বেশ কয়েকটি পদে নতুন কর্মকর্তারা দায়িত্ব পেয়েছেন।


রোববার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। এতে সই করেন উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।


প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, এনসিটিবির সচিব পদে দায়িত্ব পেয়েছেন শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস। তিনি এর আগে একই প্রতিষ্ঠানের প্রশাসন শাখার উপসচিব ছিলেন। অন্যদিকে প্রশাসন শাখার উপসচিব পদে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম।


মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. খালিদ হোসেন। এছাড়া মাউশির মাধ্যমিক শাখা-২-এর শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামকে বরগুনা সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।


এদিকে, এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবু নাসের টুকু, সদস্য হিসেবে অধ্যাপক মুনাব্বির হোসেন, ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে সহযোগী অধ্যাপক আব্দুল মুমিন মোছাব্বির, অধ্যাপক গোলাম মোস্তফা দায়িত্ব পেয়েছেন।


এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখা-১-এর উপ-পরিচালক কিশোর কুমার মহন্তকে সিরাজগঞ্জ সরকারি কলেজে পাঠানো হয়েছে। অন্যদিকে কলেজ শাখা-১-এর উপ-পরিচালকের নতুন দায়িত্ব পেয়েছেন গৌরনদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. নুরুল হক সিকদার।


ঢাকার ধামরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমানকে অধিদপ্তরের পরিকলল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-১ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।


মাউশির এইচআরএম শাখার সহকারী পরিচালক আশেকুল হককে ফরিদপুরের বোয়ালমারি সরকারি কলেজে পাঠানো হয়েছে। অধিদপ্তরের এইচআরএম শাখার সহকারী পরিচালক পদে নতুন দায়িত্ব পেয়েছেন রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের এসএস সাইফুল ইসলাম।


অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-২ অসীম কুমার বর্মনকে দিনাজপুর সরকারি কলেজে পাঠানো হয়েছে। অন্যদিকে সরকারি তোলারাম কলেজের সহকারী অধ্যাপক বদরুন নাহারকে পরিকলল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-২ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।


একই সঙ্গে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষণ বিশেষজ্ঞ পদে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক আরফিুল ইসলাম। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ডিএলপি চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফজলুর রহমান খান।


পরিদর্শন ও নিরীক্ষা অধিপ্তরের উপ-পরিচালকের দায়িত্বে সহযোগী অধ্যাপক মো. ওয়াজকুরনী ও সহযোগী অধ্যাপক শাহানুর কবির। সহকারী শিক্ষা পরিদর্শকের নতুন দায়িত্ব পেয়েছেন সিকান্দার আলী। এছাড়া নায়েমের প্রশিক্ষণ বিশেষজ্ঞ পদে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. রবিউল আউয়াল।

আরও খবর





6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

১২ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে