নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে শিক্ষার্থীদের স্মারক লিপি প্রদান

সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ও ইউজিসিতে গণস্বাক্ষরসহ স্মারকলিপি ও ৯৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি ও ৯৪ পৃষ্ঠার প্রতিবেদন প্রদান করেন।

স্মারকলিপিতে বর্তমানের নানা অসংগতি এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, ২০১৭ সালে তিতুমীর কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার মান উন্নয়নের নানা আশ্বাস দেওয়া হলেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি। সিলেবাস প্রণয়ন, প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশে বিলম্বসহ নানা সীমাবদ্ধতা প্রতিবছরই পরিলক্ষিত হয়। এর ফলে সমন্বয়হীনতার অভাবে বৃহৎ সংখ্যক শিক্ষার্থী নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা যায়, প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল খুব দ্রুতই এসব বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন।

এদিন আরও একটি স্মারক লিপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জমা দেওয়া হয়। এ সময় ইউজিসির চেয়ারম্যানের একান্ত সচিব মুস্তাফিজুর রহমান স্মারক লিপিটি গ্রহণ করেন এবং শিক্ষার্থীদের বলেন, যেহেতু নতুন একটি বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা প্রয়োজন, তার বেশিরভাগই তিতুমীর কলেজে বিদ্যমান, তাই তোমাদের এই দাবিটির যৌক্তিকতা রয়েছে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, জাহাঙ্গীর সানি, বেলাল হাসান, রাশেদুল ইসলাম, রয়েল আহমেদ রানা, ডিবেটিং ক্লাবের সভাপতি হাবিবুল্লাহ রনি, আব্দুল হামিদ ও মোশারফ হোসেন রাব্বিসহ অনেকেই।

আরও খবর