বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে ১২০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো অদম্য যুব সংঘ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন অদম্য যুব সংঘের উদ্যোগে ১২০ জন প্রাথমিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।রবিবার উপজেলার কাটাছরা ইউনিয়নের পূর্ব বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ হিসেবে ১২০ জন শিক্ষার্থীর মাঝে বাংলা, অংক ও ইংরেজি হাতে লেখার খাতা বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন শেষে শিক্ষার্থীদের হাতে খাতা তুলে দেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার নিপা, সহকারি শিক্ষক দাউদ খান, মোহাম্মদ মোস্তফা, সুবল চন্দ্র দাস, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিশান, প্রচার সম্পাদক তারিফ হোসেন, সহ-প্রচার সম্পাদক আবিদ হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ব বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার নিপা বলেন, অদম্য যুব সংঘের এই উদ্যোগটি খুবই চমৎকার। এভাবে ক্ষুদে শিক্ষার্থীদের উপহার প্রদান করলে পড়ালেখার প্রতি তাদের মনোযোগ বাড়বে। অভিভাবকরাও সন্তানকে নিয়মিত স্কুলে প্রেরণে উৎসাহিত হবেন।
তিনি আরো বলেন, স্থানীয় শিক্ষার্থীদের অধিকাংশই দরিদ্র পরিবারের। অনেকের শিক্ষা উপকরণ কেনার সামর্থ্য নেই। সমাজের বিত্তবানদের এই ব্যাপারে এগিয়ে আসারও অনুরোধ জানান তিনি।  
উল্লেখ্য, অদম্য যুব সংঘের শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমটি সংগঠনের শুরু থেকেই পরিচালনা করা হচ্ছে। গত কয়েক বছর ধরে প্রাথমিকে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য হাতে লেখার খাতা বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ইতিমধ্যে বেশকিছু বিদ্যালয় ও মাদ্রাসায় বিনামূল্যে হাতে লেখার খাতা বিতরণ করা হয়েছে।


Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৩ মিনিট আগে