বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে বন্যার্ত ৪১ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের চারা ও সার বিতরণ করলো অদম্য যুব সংঘ

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে বন্যায় প্লাবিত হয়ে ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমির আমন বীজতলা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে সংরক্ষিত বীজও নষ্ট হয়ে অনেক কৃষকের। পানি নেমে যাবার পর ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলার সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ৪১ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধানের চারা ও প্রতি জন কৃষককে ৮ কেজি করে টিএসপি সার বিতরণ করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা প্রশাসক ও  নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নুরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, স্থানীয় সমাজসেবক আবু সুফিয়ান, নুর উদ্দিন, সংগঠনের সিনিয়র সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া ও সাবেক সহ-সভাপতি দিদারুল আলম, সাধারন সম্পাদক নাজমুল হোসেনসহ সংগঠনের সদস্যরা।

কৃষক জয়নাল আবেদীন বলেন, দুইবার বীজতলা তৈরী করেও বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। অদম্যের ধানের চারা নিয়ে অন্তত বীজের জন্য হলেও চাষ করে সংরক্ষণ করা যাবে।

কৃষক শাহজাহান বলেন, অদম্যের এই উদ্যোগে আমরা খুবই খুশি। উপজেলার কৃষি অফিসের সার্বিক সহায়তাগুলোও আমাদের দোরগোড়ায় পৌঁছে দিতে সংগঠনটি পাশে থাকার অনুরোধ করছি।

সংগঠনের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ জানান, স্থানীয় কৃষকের দূর্ভোগের কথা চিন্তা করে সংগঠনটি সুদূর বগুড়া থেকে ৩০০ শতাংশ জমির ধানের চারা সংগ্রহ করে। শুক্রবার সকালে উপজেলার রহমতাবাদ ঈদগাহ মাঠে ৪১ জন কৃষকের মাঝে রোপা আমন ব্রি ৩৪ ধানের চারা ও টিএসপি ফসফেট বিতরণ করা হয়। এর আগে স্মরণকালের ভয়াবহ বন্যায় মিরসরাইয়ে হাজারো অসহায় মানুষের পাশে ছিল অদম্য যুব সংঘ। শুরু থেকে গৃহে আটকে থাকাদের উদ্ধার, মাইকিং, আশ্রয়কেন্দ্রে তদারকি, সরকারি-বেসরকারি ত্রাণের সুষমবন্টনে সহযোগিতা, শুকনো খাবার বিতরণ, নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার ও আল মানার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। সেসময় অন্তত ২ হাজার মানুষের মাঝে সেবা পৌঁছে দেওয়া হয়।



Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৩ মিনিট আগে