বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে সংকেত সংস্থার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

মিরসরাই প্রতিনিধি:  মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সংকেত সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত, সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে উপহারস্বরূপ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আবুরহাট বাজারস্থ সংস্থার কার্যালয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কাটাছরা ইউনিয়নের বাসিন্দা উদ্যমী তরুণ মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ওমর শরীফের পৃষ্ঠপোষকতায় সংকেত সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ লাল ভৌমিকের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল, উপদেষ্টা কমিটির সচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, কাটাছরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক দিদারুল আলম দিদার, আইটি প্রকৌশলী ফারিয়াল কবির, সংকেত সংস্থার সহ সাধারণ সম্পাদক শেখ ফরিদ মানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক এনায়েত উল্যা, বিভাগীয় সদস্য পারভীন আক্তার, রওশন আক্তার, রেহানা বেগম, ছায়রা বেগম, মফিজ উদ্দিন, কাটাছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অহিদুল আলম, কাটাছরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হাসেম মিয়াজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল হোসেন প্রমুখ।
এসময় কাটাছরা, ইছাখালী ও ওচমানপুর ইউনিয়নের তেমুহানী, মুরাদপুর, গোড়াতলী, ইদিলপুর, উত্তর কাজীগ্রাম, জয়নগর, ভূঁইয়াগ্রাম, সাহেবপুর, সাহেবদীনগর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল জানান, আবুরহাট আঞ্চলিক এলাকার নিকটবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ টি ইউনিয়ন যথাক্রমে কাটাছরা, ইছাখালী ও ওচমানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি গ্রামের পরিবারগুলোর মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে তৃতীয় ধাপে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংকেত সংস্থা সাহিত্য, সাংস্কৃতিক ক্রীড়া ও সামাজিক কার্যক্রম ছাড়াও বৃক্ষরোপন, খাল খনন, সড়ক সংস্কার, মাদক ও যৌতুকবিরোধী কর্মসূচি, নৈশ বিদ্যালয় চালুকরণ ও পরিচালনা, চক্ষু শিবির, শিক্ষা উপকরণ বিতরনসহ সকল প্রকার সামাজিক ও মানবিক কাজের মধ্যদিয়ে মানুষের কল্যাণে সবসময় সক্রিয়ভাবে নিয়োজিত ছিল। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বয়ে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আমাদের এই ক্ষদ্র প্রয়াস। আগামীতে আরও বড় পরিসরে ত্রাণ, খাদ্য ও বস্ত্র সামগ্রী পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।



Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৮ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৪ মিনিট আগে