দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে পদ্মা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মাহতাব সম্পাদক নিলয়


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন পদ্মা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক (০১) বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।


নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয় ব্যবসা প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জে আর মাহতাব-কে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিন. শাহরিয়ার রহমান নিলয়-কে।




 উপদেষ্টা মন্ডলীর সদস্য আর্কিটেকচার বিভাগের প্রভাষক লায়লা আরজুমান বানু ও সি এস ই বিভাগের প্রভাষক নিতুন পোদ্দার এবং সাবেক সভাপতি রহিম মুন্সি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা।




নতুন কমিটিতে সহ- সভাপতি হয়েছেন, শাহ-আলম,সোহেল রানা, সুইট মন্ডল ও মারুফ হাসান পলাশ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো: দাউড শেখ, মুমিনুর রহমান, রাভিব ও মো: জুবায়ের। সাংগঠনিক সম্পাদক হয়েছে আসফাকুক রাহাত, সিয়াম ও দিলরুবা খাতুন। 


নব গঠিত কমিটির সভাপতি জে আর মাহতাব বলেন, ছাত্র কল্যান সমিতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ছাত্র সমিতি গুলোর অন্যতম। এই সংগঠন ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা থেকে আগত শিক্ষার্থী এবং ছাত্র ছাত্রীদের একটা বন্ধুত্বপূর্ন সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করে দেয় পাশাপাশি যে কোনো ধরনের সামাজিক কার্যক্রমে এগিয়ে আসে। এর ফলে শিক্ষার্থীদের সাথে অন্যান্য শিক্ষার্থী ও স্যারদের সাথে সুসম্পর্ক গড়ে উঠে। মনে এক টুকরা নিজের আপনজন দের কাছে আসি। এই সমিতি আরো বেগমান করার জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে। আমরা দ্রুতই ক্যাম্পাসে ১০ ও ১১ ব্যাচের বিদায় সংবর্ধনা দিব এবং ১৫ ও ১৬ ব্যাচের আগমনী শুভেচ্ছা অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। আশাবাদী যে সমিতির সব সদস্যগণ উপস্থিতিতে এই সমিতিকে আরো সুন্দর করে তুলবে।


সাধারণ সম্পাদক শাহরিয়ার নিলয় জানান, জেলার সবাই একত্রিক একটা বন্ধন যেখানে নিজের জেলার সকল বন্ধু সিনিয়র জুনিয়র একসাথে মিশে থাকা।এত দূরে পাবনা এসে আপন কিছু মানুষের পাশে থাকা। সবাইকে নিয়ে পদ্মা জেলা সমিতিকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ


Tag
আরও খবর