বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির সম্প্রীতি সমাবেশ

মিরসরা প্রতিনিধি
মিরসরাইয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেতৈয়া ও মুরাদপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের নিয়ে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। বুধবার (২১ আগস্ট) বিকেলে তেতৈয়া দুর্গা মন্ডপে সাবেক শিক্ষক নিখিল চন্দ্রের সভাপতিত্বে এবং কাটাছরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদ উল্ল্যাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাটাছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাটাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হাসেম মিয়াজী। সভায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে শান্তিশৃঙ্খলা এবং যেকোন পরিস্থতিতে ঐক্যবদ্ধ থাকার নিমিত্তে নিখিল চন্দ্রকে প্রধান করে ১৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলো অজিত নাথ, ডা. বিকাশ চন্দ্র নাথ, আশোক নাথ, জগদীশ নাথ, অনুপম দেবনাথ, সঞ্জয় নাথ, শিউলি রায়, চিত্তরঞ্জন দাশ, উপরঞ্জন নাথ, সত্য নাথ, হারাধন নাথ, বাবুল নাথ, প্রিয়তোষ নাথ। সমাবেশে স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠনসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকলতে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে অপচেষ্টা চলালে সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে শক্ত হাতে তা দমন করা হবে।


Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৩ মিনিট আগে