শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি

দক্ষিণ আফ্রিকার বিদায়, জিতলেই সেমিতে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-11-2022 02:52:23 am

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


অঘটন! চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে দিল নেদারল্যান্ডস। দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে হারিয়ে দিলো দক্ষিণ আফ্রিকাকে। ১৩ রানের এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিলো দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সামনে সেমিফাইনালের স্বপ্ন এখন উজ্জ্বল। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দলই এখন ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে খেলবে। এই গ্রুপের সেমিতে নাম লেখানো অন্য দল হলো ভারত।


অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকা টসে জিতে বোলিং বেছে নেয়। নেদারল্যান্ডস ৪ উইকেটে ১৫৪ রান করে। দলের শুরুর চার ব্যাটসম্যানই রান পান। ওপেনিং জুটিতে আসে ৫৮ রান। মিডলঅর্ডারে কোলিন অ্যাকেরম্যান ২ ছক্কা ৩ বাউন্ডারিতে ৪১ বলে অপরাজিত ছিলেন। 


রান তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। দলীয় ২১ রানে ওপেনিং জুটি ভাঙ্গে। কুইন্টিন ডি কক ১৩ রানে বিদায় নেন। মিডলঅর্ডার ব্যাটসম্যানরা কেউ বড় ইনিংস খেলতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ডেভিড মিলার ১৭ বলে ১৭ রানে ফিরে যাওয়ার পর ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায় নেদারল্যান্ডসের দিকে। রানের সঙ্গে বলের ব্যবধান ক্রমশ বাড়তে থাকে। সেই সমীকরণ মেলাতে পারেননি দক্ষিণ আফ্রিকা। ইনিংস থেমে যায় তাদের ১৪৮ রানে। 


গ্রুপ পর্বে এটি নেদারল্যান্ডসের একমাত্র জয়। বিশ্বকাপ থেকে তারা আগেই বিদায় নিয়েছিল। এই ম্যাচে জিতে তারা দক্ষিণ আফ্রিকাকেও বিদায় করে দিলো।




◾ সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস ১৫৮/৪

দক্ষিণ আফ্রিকা ১৪৫/৮

ফল: ১৩ রানে নেদারল্যান্ডসের জয়

আরও খবর