ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের হুমকি বরিশালের আন্দোলনকারীদের


বরিশাল প্রতিনিধি 


আগামী ২৪ ঘন্টার মধ্যে জরুরী অধিবেশন বসিয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার এবং ঢাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বরিশালের শিক্ষার্থীরা। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করার হুমকি দেন তারা। 


আজ রোববার (১৪ জুলাই) পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী  বেলা সাড়ে ১১টা থেকে গণপদযাত্রা শুরু করে আন্দোলনকারীরা। এসময় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল সিটি কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে বান্দ রোডস্থ জেলা প্রশাসক কার্যালয়ে আসা শুরু করে। 


তারা নগরীর সদর রোড, কাকলির মোড়, জিলা স্কুল মোড় প্রদক্ষিণ করার সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এসব এলাকায়। পরে বেলা ১টার দিকে জেলা প্রশাসক শহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় আগত শিক্ষার্থীরা। 


স্মারকলিপি প্রদান শেষে সরকারি বিএম কলেজ বৈষম্যমূলক কোটা বিরোধী সমন্বয় কমিটির সদস্য হুজাইফা রহমান বলেন, আমাদের যৌক্তিক আন্দোলন দাবিয়ে রাখতে সরকার শাহবাগ থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এহেন ঘৃণ্য এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী কাজের তীব্র নিন্দা জানাই আমরা। 


বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যমূলক কোটা বিরোধী সমন্বয় কমিটির উপদেষ্টা নাঈম উদ্দিন জানান, বরিশালের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক প্লাটফর্মে আসা শুরু করেছে। অনতিবিলম্বে সরকারের নির্বাহী আদেশে সকল গ্রেডের নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধা সহ বৈষম্যমূলক সকল কোটা বাতিল না করা হলে অনির্দিষ্টকালের জন্য সকল মহাসড়ক অবরোধ করা হবে। 

Tag
আরও খবর