বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির ২ বছর আইনী লড়াইয়ে ৬৫ লাখ টাকা পেল সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার

মিরসরাই প্রতিনিধি: দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কামাল উদ্দিনের পরিবারকে সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২ বছর আইনী লড়াইয়ের পর নিহত কামাল উদ্দিনের পরিবারের হাতে ৬৫ লাখ টাকার চেক তুলে দেন সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির নেতবৃন্দসহ অতিথিবৃন্দ। সোমবার (৭ জুলাই) উপজেলা পরিষদ অডিটরিয়ামে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল আনোয়ার, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপদেষ্ঠা গিয়াস উদ্দিন, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির পৃষ্ঠপোষক সিরাজুল ইসলাম, মোশাররফ হোসেন রিপন, আবদুল মান্নান, জাফর আহম্মদ, গিয়াস উদ্দিন দুলু, সাইফুল ইসলাম, আবদুল আজিজ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উর রহমান রুহেল বলেন, দীর্ঘদিন ধরে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত অনেক সমাজসেবামূলক কাজ করে আসছে। ইতিমধ্যে তারা সংযুক্ত আরব আমিরাতে মারা যাওয়া অর্ধশতাধিক বাংলাদেশীর লাশ দেশে পাঠিয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত কামাল উদ্দিনের পক্ষে আইনী সহায়তায় লড়ে ক্ষতিপূরণ আদায় করেছে যা প্রশংসার দাবী রাখে।
মিরসরাই সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কামাল উদ্দিনের ক্ষতিপূরণ দাবীতে আমরা সমিতির পক্ষ থেকে একটি মামলা করি। প্রায় ২ বছর পর মামলার রায় হয়। এতে কামাল উদ্দিনের পরিবার ৬৫ লাখ টাকা পায়। ৬৫ লাখ টাকার চেক মিরসরাইয়ের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলের মাধ্যমে আমরা ঐ পরিবারের হাতে হস্তান্তর করি। আগামীতেও সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতি প্রবাসীর যেকোন সমস্যায় পাশে থাকবে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৬ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১১ মিনিট আগে