পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

অবশেষে কানাডার বিপক্ষে এসে জয়ের দেখা পেল পাকিস্তান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-06-2024 01:50:31 am

একের পর এক হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে পড়েছে পাকিস্তান। যেটুকু সম্ভাবনা আছে তাতে নিজেদের জয়ের সঙ্গে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে বাবর আজমদের।


বিশেষ করে বাকি দুই ম্যাচে যুক্তরাষ্ট্রের হার কামনা করতে হবে তাদের। যুক্তরাষ্ট্র এবং ভারতের বিপক্ষে হারায় এ সমীকরণে পড়তে হয়েছে দলটিকে। 


আশা যা একটু বেঁচে আছে, সেটা ধরে রাখতে কানাডার বিপক্ষে বড় জয়ই তুলে নিলো বাবর আজমের দল। নিউইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে পাকিস্তান জিতেছে ৭ উইকেট আর ১৫ বল হাতে রেখে।


বড় ব্যবধানে জেতায় রানরেটও বেড়েছে পাকিস্তানের। ০.১৯১ নেট রানরেট নিয়ে 'এ' গ্রুপে চার থেকে তিন নম্বরে উঠে এসেছে তারা। কানাডা নেমেছে চারে।


১০৭ রানের ছোট লক্ষ্য তাড়ায় ধীর শুরু করে পাকিস্তান। সায়েম আইয়ুব আউট হয়ে যান ১২ বলে ৬ করেই। তবে এরপর মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজম জয়ের ভিত গড়ে দেন পাকিস্তানকে। তারা ৬২ বলে যোগ করেন ৬৩ রান।বাবর ৩৩ বলে ৩৩ করে সাজঘরে ফিরলেও রিজওয়ান নিজের ফিফটি পূরণের সঙ্গে ম্যাচ শেষ করেই আসেন। বল সমান ৫৩ রানের ইনিংসে ২টি চার আর একটি ছক্কা হাঁকান উইকেটরক্ষক এই ব্যাটার। দলের জয়ের জন্য যখন ৩ রান বাকি, ফখর জামান ৬ বলে ৪ করে আউট হন। ২ রানে অপরাজিত থাকেন উসমান খান।


এর আগে পাকিস্তানের বোলিং তোপ সামলে একাই লড়েন ওপেনার অ্যারন জনসন। করেন ৪৪ বলে ৪টি করে চার-ছক্কায় ৫২ রান। তারপরও ৭ উইকেটে ১০৬ রানের বেশি তুলতে পারেনি কানাডা।


নিউইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে কানাডা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওপেনার জনসন ১৪তম ওভার পর্যন্ত দলকে টেনে নেন।


শেষদিকে অধিনায়ক সাদ বিন জাফর (২১ বলে ১০), কলিম সানা (১৪ বলে ১৩) আর দিলন হেইলিগার ১১ বলে করেন অপরাজিত ৯ রান। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।


পাকিস্তানের মোহাম্মদ আমির ১৩ রানে এবং হারিস রউফ ২৬ রানে নেন দুটি করে উইকেট।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে