বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

ইসলামী আদর্শালোকে আলোকিত মানুষ গড়তে চাগাচর মুছাবিয়া নছিমিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 04-06-2024 04:30:38 pm


                    মোহাম্মদ ইমাদ উদ্দীন 
দক্ষিণ চট্টগ্রাম জেলার  চন্দনাইশ উপজেলার আওতাধীন ৯ নং দোহাজারী ইউনিয়নকে ২০১৭ সালের ১১ মে  দোহাজারী পৌরসভা ঘোষণা করা হয়। এই পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চন্দনাইশ উপজেলার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯১ নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৪ এর অংশ। এ পৌরসভার আওতাধীন গ্রাম কিংবা এলাকাসমূহের মধ্যে চাগাচর অন্যতম।
১৯৬৫ সালে স্থানীয় আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা সোলায়মান মোজাদ্দেদী (রহ) এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে তার নিজস্ব জায়গার উপর দ্বীনি শিক্ষার মাধ্যমে ইসলামি আদর্শালোকে আলোকিত মানুষ গড়তে চাগাচর মুছাবিয়া নছিমিয়া ফাযিল ডিগ্রী মাদরাসা প্রতিষ্ঠা করেন। অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা সোলায়মান মোজাদ্দেদী (রহ) সুনাম ও দক্ষতার সহিত নিবিড়াভাবে দায়িত্ব পালন এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফল ও আদর্শ   দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই ২০১০ সাল পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি শুরুতে মক্তব হিসেবে প্রতিষ্ঠা করা হলেও পর্যায় ক্রমে  ফাজিল ডিগ্রি পর্যন্ত উন্নীত হয়েছে।  প্রতিষ্ঠানটি মাদরাসা শিক্ষা বোর্ড,ঢাকা কতৃক ১৯৮২ সালে দাখিল, ১৯৯০ সালে আলিম এবং ১৯৯৭ সালে ফাজিল  মঞ্জুরী লাভ করে। এরপরে ২০০৬ সালে মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়, এবং ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানান্তরিত হয়। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে গরীব অসহায় ও এতীম ছাত্রদের জন্য সমাজ সেবা অধিদপ্তর, চট্টগ্রাম কতৃক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত "চাগাচর মুছাবিয়া নছিমিয়া আহম্মদিয়া শিশুসদন"  নামে  এতিমখানা চালু করা হয়।  অত্র মাদরাসার EIIN (Education Institute Identification Number)  হচ্ছে ১০৪১৯৩। আর MPO নং হচ্ছে ২১৭১০২৩০১।
বর্তমানে চাগাচর মুছাবিয়া নছিমিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন  মাওলানা সোলায়মান মোজাদ্দেদী (রহ)  এর সন্তান মাওলানা আহমদ রেজা নুরী। প্রতি  বছর এ প্রতিষ্ঠান থেকে ফাজিল,আলিম, দাখিল, জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে শিক্ষার্থীরা ফলাফল করে আসছে। শিক্ষা প্রসারে এবং উন্নত ও আলোকিত জাতি গঠনে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একইসাথে  এই মাদরাসার সাথে সংশ্লিষ্ট দক্ষ  শিক্ষকমন্ডলী, গভর্ণিংবডি ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে মাদরাসাটির সুনাম অক্ষুন্ন রেখে যাচ্ছেন। 

লেখক : কলামিস্ট। 
সদস্য, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র। 
যুগ্মসচিব , বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি।
আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৬ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে