এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা

রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষবর্ষের বিদায় সংবর্ধনা

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-05-2024 08:31:01 am

উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে মাস্টার্স শেষ বর্ষ (২০২০-২০২১) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩মে) সকাল সাড়ে ১০টায় বিভাগের ১০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নুরুন নেসা খাতুনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।


সংবর্ধনা অনুষ্ঠানে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন, রাজশাহী কলেজের শিক্ষার্থীরা সকল ক্ষেত্রে সফলতা অর্জন করে দেশ ও জাতির উন্নয়নের কাজে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। রাজশাহী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনেক কৃতি সন্তান ইতিপূর্বে দেশের বিভিন্ন স্থানে সুনামের সহিত কাজ করছে যা আমাদের জন্য অনেক বেশি গর্বের। আমার প্রত্যাশা এই বর্ষ থেকেও অদূর ভবিষ্যতে অনেক ভালো ভালো জায়গায় তোমরা কাজ করবে এবং কলেজের সুনাম আরো বৃদ্ধি করবে।


এছাড়াও বিভাগীয় প্রধান প্রফেসর নুরুন নেসা খাতুন বলেন, তোমরা প্রত্যেকেই ভবিষ্যৎ এ অনেক ভালোকিছু করবে তবে কর্ম যাই করো না কেন তার আগে ভালো মানুষ হতে হবে।


এসময়উপস্থিত ছিলেন অধ্যাপক মোসা:নাসিমা খাতুন,সহযোগী অধ্যাপক ড.শাহ্ মো: মাহবুব আলম,সহযোগী অধ্যাপক ড.জান্নাতুল ফেরদাউস,সহযোগী অধ্যাপক ড. মো: শরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড.মো: মোনতাজ আলী সরকার, সহকারী অধ্যাপক মোসা:নাজমা সুলতানা, সহকারী অধ্যাপক শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক মোসা: বিলকিস খানম, সহকারী অধ্যাপক সৈয়দা সিফাত -ই- নূরি,প্রভাষক শামীমা নাসরিন, প্রভাষক মোসা: আবিদা সুলতানা সহ অনার্সের সকল বর্ষের প্রতিনিধিরা

আরও খবর