বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ'র উদ্যোগে মোহাম্মদ ইমাদ উদ্দীনের সম্মাননা স্মারক লাভ

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 22-05-2024 10:30:05 am

গত ১৮ই মে ২০২৪ইং রোজ শুক্রবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলয়াতনে বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ'র উদ্যোগে চতুর্দশ  জাতীয় ইতিহাস সম্মেলন  ১৪৩১ উপলক্ষে  সম্মাননা স্মারক লাভ করেন  দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাওলানা মন্জিল নিবাসী সংগঠক, প্রাবন্ধিক ও কবি মোহাম্মদ ইমাদ উদ্দীন।  কিশোরকাল থেকে দেয়ালিখায় দিয়ে লেখালেখি শুরু করেন তিনি।বিভিন্ন ম্যাগাজিন, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পত্রিকা সহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় তার প্রবন্ধ-নিবন্ধ,  গবেষণা ধর্মী লেখা, ছড়া ও কবিতা  প্রকাশিত হয়ে আসছে। এমন কি ওপার বাংলা (কলকাতা)’র বিভিন্ন অনলাইন ব্লগ ও প্রিন্ট মিডিয়াতেও লেখা পাবলিশ হয়ে আসছে। এর আগেও তিনি বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য সম্মাননা স্মারক পুরস্কার ও পদক অর্জন করেন।
বিএইচআরপি'র উপদেষ্টা প্রাক্তন সচিব ড. মোহাম্মদ জকরিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি লায়ন মোহাম্মদ শওকত আলী নূর। প্রবন্ধপাঠ অধিবেশনে সভাপতিত্ব করেন ইতিহাসবিদ সৈয়দা রুখসানা জামান শানু, প্রধান অতিথি ছিলেন ভাষা গবেষক ড. মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমদ, সমাপণী অধিবেশনে সভাপতিত্বে করেন ইতিহাসবিদ ড. কাজী মোজাম্মেল হোসেন, প্রধান অতিথি ছিলেন ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট আবু হাসেম । জাতীয় ইতিহাস সম্মেলন উদ্বোধন করেন ভারতের ইতিহাসবিশারদ ড.আশিস কুমার বৈদ্য, মুখ্য আলোচক ছিলেন পশ্চিমবঙ্গের ইতিহাসবিদ আজিজুল হক। পুরো সম্মেলনটি পরিচালনা করেন বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীন।  (প্রেস বিজ্ঞপ্তি)
আরও খবর






deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৫৬ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে