বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে ব্র্যাক ব্যাংক প্রবাসী পরিবার একাউন্টের সুবিধা বিষয়ক মতবিনিময় সভা

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে প্রবাসী পরিবার একাউন্টের সুবিধা বিষয়ক মতবিনিময় সভা ও রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইন ২০২৩ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) ব্র্যাক ব্যাংক বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটে শতাধিক গ্রাহকের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বিভাগের চট্টগ্রাম রিজিওনের টিম লিড কফিল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের রিজিওনাল প্রধান (এস.এম.ই) এএইচএম মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের রিজিওনাল ক্রেডিট প্রধান (এস.এম.ই) বিশ্বজিৎ দাস, চট্টগ্রাম বিভাগ রিজিওনাল কো-অর্ডিনেটর চট্টগ্রাম ডিভিশন (এজেন্ট ব্যাংকিং বিভাগ) কামরুল হাসান, টেরিটরি ম্যানেজার হাটহাজারী (এস.এম.ই) সাইফুল ইসলাম, দাগনভ‚ঁইয়া এজেন্ট এজেডএম সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ব্র্যাক ব্যাংকের নতুন একটি পরিসেবা প্রবাসী পরিবার একাউন্টের সুযোগ-সুবিধা ও একাউন্টের বিপরীতে ঋণ সহায়তারসহ বিভিন্ন সেবার বিষয় নিয়ে আলোকপাত করেন। এছাড়াও বর্তমান একই ছাতার নিচে বহুমাত্রিক ব্যাংকিং পরিসেবা প্রদান করে দেশে ও দেশের বাইরে ব্র্যাক ব্যাংক মানুষের আস্থার অন্যতম নাম হয়ে উঠেছে যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এই ব্যাপারে গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও ব্র্যাক ব্যাংক দেশ ও দশের আস্থার প্রতিদানে সর্বোচ্চ গ্রাহক সেবায় বদ্ধপরিকর।
বক্তারা আরো বলেন, ব্র্যাকের মাষ্টার এজেন্ট প্রয়াত ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের দেখানো পথ ধরে বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেট বরাবরই তার সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে আসছে। এই সেবার পরিধি আরো বিস্তর হবে এমন আশা সকলের।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডিএম (বারইয়ারহাট এস.এম.ই) আবদুর রাজ্জাক, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, রাজু কুমার দে, শাফায়েত মেহেদী, এজেন্ট রিলেশনশীপ অফিসার সৈয়দ সাদমান আবেদীন, ইয়াছিন আরাফাত সোহাগ, নিজাম উদ্দিন, সবুজ সেন, আলী জাবের, কাজী রিশাত, রায়হান চৌধুরী, আবু সাঈদ, মনজুরুল ইসলাম প্রমুখ।
এসময় ব্র্যাক ব্যাংক রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইন-২০২৩ এর আওতায় মে-জুন মাসে সরাসরি ব্র্যাক ব্যাংকের একাউন্টে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে এ ক্যাটাগরিতে বিজয়ী হন মনজুরুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৯ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৪ মিনিট আগে