বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে সেবা আধুনিক হাসপাতালের এক দশক উদযাপন


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে চিকিৎসা সেবায় এক দশক পূর্তি উদযাপন করলো সেবা আধুনিক হাসপাতাল। শুক্রবার (১০ মে) মিরসরাই পৌরসদরে হাসপাতালটি নিজস্ব ভবনে স্থানান্তর ও ১ দশক পূর্তি উদযাপন উপলক্ষে ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন। মিরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চেয়ারম্যান মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ঈশান, গাইনী কনসালটেন্ট ডা. জেসমিন আক্তার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই থানার ওসি (তদন্ত) দীপ্তেস রায়, সাংবাদিক নুরুল আলম, বিপুল দাশ, এম মাঈন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গরিব ও অসহায় রোগীদের আস্থার ঠিকানা হয়ে উঠছে সেবা আধুনিক হাসপাতাল। পাশাপাশি হাসপাতালে সংযোজন করা হয়েছে উন্নত প্রযুক্তির, যা রোগীদের উন্নত সেবা পেতে সহায়ক হবে।
বক্তারা আরো বলেন, সেবা আধুনিক হাসপাতাল দীর্ঘ ১ দশক ধরে সুনামের সাথে যেভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছে আগামী দিনগুলোতেও তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৬ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১১ মিনিট আগে