বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

অসচ্ছল ২২ নারীকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দেবে বারইয়ারহাট পৌর কর্তৃপক্ষ

মিরসরাই প্রতিনিধি » » » মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকার অসচ্ছল ২২ নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করবে বারইয়ারহাট পৌরসভা কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে বারইয়ারহাট পৌরসভা সম্মেলন কক্ষে সকাল ৯ টায় পৌর মেয়র রেজাউল করিম খোকনের সম্মতিক্রমে কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র নিজাম উদ্দিন। বারইয়ারহাট পৌরসভা দারিদ্র বিমোচন কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত কমিটির তত্বাবধানে এই প্রশিক্ষণ ১৬ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন আফসানা ইয়াসমিন ও প্রশিক্ষক হিসেবে রয়েছেন লিপি আক্তার। বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা পর্ব তানভীর আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা। পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও দারিদ্র বিমোচন বাস্তবায়ন কমিটির আহবায়ক আরিফ উদ্দিন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মুলকুতের রহমান হেলাল, কাউন্সিলরবৃন্দ, দারিদ্র বিমোচন কমিটির সদস্যবৃন্দ, ট্রেইনার ও প্রশিক্ষণার্থীরা। প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত চলবে প্রশিক্ষণ, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট, যাতায়াত ভাতা ও বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অসচ্ছল নারীদের সাবলম্বী করতে নানা কর্মসূচিও বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় বারইয়ারহাট পৌরসভা দারিদ্র বিমোচন কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত কমিটির তত্বাবধানে প্রথমবারের মতো ২২ জন অসচ্ছল নারীদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষন দিয়ে সেলাই মেশিন বিতরণের কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।


Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১২ মিনিট আগে