বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের পিকনিক ও মিলন মেলা

মিরসরাই প্রতিনিধি বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বার্ষিক পিকনিক ও মিলন মেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) মহামায়া ইকো পার্কে দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে বয়লারে নিয়োজিতরা এতে অংশ নেন। সংগঠনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এস কর্পোরেশনের পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক জয়নাল আবেদীন সেলিম। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নুর ইসলাম, সহ-সভাপতি আলমগীর হোসেন, সলিম উল্ল্যাহ দুলাল, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মুসলিম উদ্দিন, সাধারন সম্পাদক নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, ইমাম হোসেন রাকিব, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, উপদেষ্টা রেজাউল করিম খোকন, শহীদুল ইসলাম, আলমগীর হোসেন, কামরুজ্জামান রাজু, নবীন খান, ইলিয়াস মাস্টার, জাহেদুল ইসলাম, নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা কমিটির সালেহ আহমদ রহমান, মুক্তার হোসেন, আব্দুল্ল্যাহ আল ফয়সাল, কনসালটেন্ট একরামুল হক সেলিম, আলমগীর হোসেন, এরাদুল হক, সানোয়ার হোসেন নান্নু, মাইন উদ্দিনসহ ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কুমিল্লা, ময়মনসিংহ জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে একাত্নতা প্রকাশ করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম দিদার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মিরসরাই প্রেসক্লাবের সদস্য সচিব নুরুল আলম।



দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ছোটদের হামদ-নাত ও কোরআন প্রতিযোগিতা, বাচ্চাদের দৌড় ও বেলুন ফুটনো, মহিলাদের চেয়ার ও সুই-সুতা প্রতিযোগিতা, পুরুষদের মুরগির লড়াই, বেলুন ফুটানো, রশি টানাটানি, শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট, র‌্যাফেল ড্র। এসময় হামদ-নাত ও কোরআন প্রতিযোগিতা পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক নুর নবী, খেলা পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম সোহেল।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৯ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৪ মিনিট আগে