বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাই সমিতি ওমানের উদ্যোগে ২ শতাধিক পরিবার পেল ঈদ উপহার

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই সমিতি ওমানের উদ্যোগে ২ শতাধিক পরিবার পেয়েছে ঈদ উপহার। রবিবার উপজেলার জোরারগঞ্জ ও মিঠানালা ইউনিয়নের হতদরিদ্র ২ শতাধিক পরিবার এই ঈদ উপহার পান। দুপুরে জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরনী অনুষ্ঠান মিরসরাই সমিতি ওমানের সভাপতি আবু নাছের রিয়াদ সিআইপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই সমিতি ওমানের সহ-সভাপতি ইউনুছ আলী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি। এর আগে সকালে মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের রবিউল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম আবু তাহের ভূঁইয়া, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মিরসরাই সমিতি ওমানের সভাপতি আবু নাছের রিয়াদ সিআইপি বলেন, ২০১৭ সালে মিরসরাই সমিতি ওমান প্রতিষ্ঠালগ্ন থেকে নানা সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় জোরারগঞ্জ ও মিঠানালা ইউনিয়নের ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আগামী দিনগুলোতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


Tag
আরও খবর