গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

রমজানের যে অভ্যাসগুলো ধরে রাখা উচিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2024 10:32:25 pm

পবিত্র রমজান মাসে মুসলিমরা কিছু নিয়ম কানুন এবং কিছু অভ্যাস মেনে চলার চেষ্টা করেন। রমজানের শিক্ষায় গুনাহমুক্ত এবং পরিশুদ্ধ জীবনের চেষ্টা করেন অনেকেই।


রোজার মাসে তো বটেই, বছরজুড়ে এই অভ্যাসগুলো থাকা ভালো। রমজানের গুণগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারলে পরবর্তী জীবনও শান্তি ও সুখময় হওয়ার পাশাপাশি হবে পরিশুদ্ধ ও ধৈর্যশীল।


তবে রমজানের পরে অনেকেই সে ভালো গুণগুলো থেকে দূরে সরে যায়। কিন্তু একটু চেষ্টা করলেই এসব ভাল অভ্যাস ও গুণ রমজান ছাড়াও বছরের বাকি সময় ধরে রাখা যায়।


রমজানের ভালো অভ্যাসগুলো ধরে রাখার কিছু উপায় রয়েছে যা দেয়া হল এখানে...


১. সপ্তাহে ১-২ দিন রোজা পালন : ভালো অভ্যাস ধরে রাখার প্রথম ধাপ হল রমজানের পরও প্রত্যেক সপ্তাহে ১-২ দিন রোজা পালন করার চেষ্টা করা। তাতে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা সহজ হয়। এতে করে খারাপ কাজ থেকে দুরে থাকা, ধৈর্য বৃদ্ধির পাশাপাশি শারীরিক স্বাস্থ্যগত অনেক উপকারও রয়েছে। স্বাস্থ্য গবেষণায় দেখা যায়, রোজা বা উপবাস পালন মানুষের শরীর ও মনের জন্য অনেক উপকারি। রোজায় মানুষের মস্তিষ্কের কার্য ক্ষমতা বেড়ে যায়। ঘুম, মনোযোগ ও শারীরিক স্বচ্ছলতা বৃদ্ধি পায়। নার্ভের কার্যকারিতা বৃদ্ধি ও উন্নতি হয়।


এছাড়া সপ্তাহে দুইদিন রোজা রাখা সুন্নতের অনুসরণও বটে। আমাদের প্রিয় নবীজি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি সপ্তাহে ২দিন (সোম ও বৃহস্পতিবার) রোজা রাখতেন।


২. প্রতিদিন কোরআন পড়া : রমজানের মাস জুড়ে সবাই পবিত্র কোরআন শরীফ পড়ে থাকেন। অনেকের নিয়ত থাকে খতম দেওয়ার। এই অভ্যাসটা রোজার পরও ধরে রাখা উচিত। বেশি না হলেও প্রতিদিন অল্প অল্প বা অন্তত একপাতা করে কোরআন পড়া উচিত।


৩. নিয়মানুবর্তিতার শিক্ষা : রোজা মানুষকে শৃংখলিত জীবনের দিকে পথ-নির্দেশ করে। রোজায় মানুষ যেমন সময় মতো সাহরি, সময় মতো জামাআতে নামাজ আদায় কিংবা সময় মতো ইফতার, তারাবিহ অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজগুলো করতে শেখায়। একজন মানুষ যদি রমজানের পরেও এসব নিয়ম কানুন ও সময় মেনে চলতে পারে, তবে বাস্তবজীবনে সেই মানুষ নিয়ম-নিয়ন্ত্রিত সফল মানুষে পরিণত হতে পারে। 


৪. সত্যবাদী হয়ে ওঠা : মানুষের সব খারাপ চরিত্র বা আচরণ ধুয়ে-মুছে সুন্দর জীবন-যাপনে অভ্যস্ত করে তোলে রোজাদার। যে ব্যক্তি রোজা রাখেন তিনি কখনও মিথ্যা কথা বলতে পারেন না। মিথ্যা বলতে গেলে নিজে থেকেই একটা খারাপ অনুভূতি জাগ্রত হয়। রোজার পরও এই অভ্যাস ধরে রাখা উচিত। এতে করে একটি পরিশুদ্ধ পরিপূর্ণ জীবন লাভ করা যায়।


৫. দান অব্যাহত রাখা : রোজায় যাকাত এবং ফিতরা আদায়ের কারণে দান করা হয়েই থাকে। তবে চেষ্টা করতে হবে যে রোজার পরেও এই দানের অভ্যাস অব্যাহত রাখা। কেননা দান-সহযোগিতা মানুষকে মানসিক প্রশান্তি দেয়। রমজানে যেভাবে বেশি সাওয়াব লাভের আশায় মানুষ দান-সাদকাহ করে, রমজান পরবর্তী সময়েও উচিত গরিবদের দান-সাদকাহের অভ্যাস চালু রাখা।


দানের কার্যকারিতা শুধু আখেরাতে নয়, বরং দুনিয়াতেও লাভ হয়। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দান-সাদকা মানুষের বিপদ-আপদ দূর করে দেয়।’


৬. ভালো কাজে আগ্রহী হওয়া : রোজায় সবাই প্রতিবেশি কিংবা আত্মীয়ের সাথে মিলেমিশে চলে, ভালো ব্যবহার করে। রোজার পরেও সবার উচিত একে অপরের সাথে আচরণ করা। কারো মাঝে অন্যায় বা খারাপ আচরণ থাকলে তা থেকে বেঁচে থাকতে ভালো কাজ বা গুণের পরামর্শ দেয়া। একে অপরকে নিয়মিত ভালো কাজের প্রতি উৎসাহিত করা।

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪১ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে