বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

এবারের গ্রীষ্মে ইউনাইটেডেই থাকছেন রাশফোর্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2024 09:52:01 am

কোচ এরিক টেন হাগ জানিয়েছেন এবারের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড মার্কোস রাশফোর্ডকে ধরে রাখতে আগ্রহী। যদিও ইংলিশ এই ফরোয়ার্ডের বিদায়ে ইউনাইটেডর আর্থিক ভাবে বেশ লাভবান হতো বলেই জানা গেছে।

ফিনান্সিয়াল আইন ক্লাবের পক্ষে থাকায় রাশফোর্ডকে ছেড়ে দেবার পক্ষে অনেকেই মত দিয়েছিল। আইনানুযায়ী একাডেমী গ্র্যাজুয়েটদের ছাড়তে হলে তাদের ট্রান্সফার ফি বাবদ সংশ্লিষ্ট ক্লাব বেশ লাভবানই হয়। 

এই একই কারনে এবারের মৌসুমে স্ট্যামফোর্ড ব্রীজে ইংলিশ তারকা কনর গালাহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও চেলসি তাকে ছেড়ে দিতে চাইছে। 

গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোর আগে ইউনাইটেডের আর্থিক পরিস্থিতি কিছুটা আগোছালো অবস্থার মধ্যে দিয়ে যাবার ইঙ্গিত রয়েছে। কিন্তু টেন হাগ জানিয়েছেন গত জুলাইয়ে চুক্তি নবায়ন করা রাশফোর্ড ওল্ড ট্র্যাফোর্ডেই থাকছেন, ‘এ বছর তাকে ছেড়ে দেবার আগ্রহ থেকে গত মৌসুমে আমরা তার সাথে চার বছরের দীর্ঘমেয়াদী চুক্তি করিনি। তবে তিনি আমাদের ভবিষ্যত পরিকল্পনায় আছেন। এই বিষয়টি নিয়ে আমরা খুব বেশী কথা বলতে চাইনা। 

রোববার ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড। টেন হাগ আশা করছেন এই ম্যাচে দলে ফিরবেন রাসমাস হোলান্ড, হ্যারি ম্যাগুয়েরে ও এ্যারন ফন-বিসাকাকে। কাফ ইনজুরি কাটিয়ে দীর্ঘ চার মাস পর অনুশীলনে ফিরেছেন ম্যাসন মাউন্ট। 

টেন হাগ বলেন, ‘আমরা একটি ভাল সপ্তাহ কাটিয়েছি। খেলোয়াড়রা সবাই চাঙ্গা আছে। হোলান্ড, ম্যাগুয়েরে, ফন-বিসাকা প্রত্যেকেই মাঠে ফিরেছেন। সবাই অনুশীলনে উজ্জীবিত আছে। আরো দু’একটা সেশন বাকি আছে। শেষ পর্যন্ত দেখা যা কে দলে ফিরতে পারে। মাউন্ট এ সপ্তাহে পরিপূর্ণ অনুশীলন করেছে। আশা করছি সে দলে ফিরবে।’

এ্যানফিল্ডে শেষ বছরটা চারটি ট্রফি জয়ের মিশনে এখনো টিকে আছে রেডস বস জার্গেন ক্লপ। অন্যদিকে টেন হাগের সামনে এই একটি শিরোপাই এখন সম্ভাবনার মধ্যে রয়েছে। প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল নয় ম্যাচে অপরাজিত থাকার ধারা নিয়ে কাল মাঠে নামবে। টেন হাগ বলেন, ‘ম্যাচটি বেশ কঠিন হবে। আমি কখনই চিন্তা করিনা কে ফেবারিট। একটি বিষয় শুধু নিশ্চিত করতে চাই ম্যাচটির জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। প্রতিপক্ষ নিয়ে আমি কখনই ভাবিনা। নিজেদের ম্যাচের দিকে মনোযোগী হতে চাই। আমরা নিজেদের শক্তি সম্পর্কে জানি।’

ডিসেম্বরে এ্যানফিল্ডে সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল। উত্তেজনার্পূণ ম্যাচটি গোলশুণ্য ড্র হয়েছিল। ক্লপ জানিয়েছেন সে ম্যাচের তুলনায় এবার তার দল ভাল করতে উন্মুখ হয়ে আছে। এ সম্পর্কে ক্লপ বলেন, ‘আমি জানিনা ডিসেম্বরের ম্যাচের পুনরাবৃত্তি হবে কিনা। আমরা সবাই মৌসুমের অন্য এক পর্যায়ে পৌঁছে গেছি। সবাই এখন শেষ মুহূর্তের অপেক্ষায় আছে। সে কারনে কেউই সুযোগ হারাতে চাইবে না।’ 

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২২ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৫ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে